জীবনে চাওয়ার শেষ নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনে চাওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


dog-7072224_1280.webp



লিংক


আসলে আমাদের এই ছোট্ট জীবনে আমাদের কিন্তু চাওয়ার কোন শেষ নেই। অর্থাৎ আপনার সামনে যত নতুন নতুন ধরনের জিনিস আসবে ততই কিন্তু আপনাদের সেই জিনিসটা পেতে মন চাইবে। একটা জীবনে মানুষের কত বেশি চাওয়া থাকতে পারে তা কিন্তু আমরা নিজেদের দেখে বুঝতে পারি। আসলে আমরা যে জিনিসটা চাইছি সেই জিনিসটা অন্যের কাছে অনেকটা তুচ্ছ হয়ে থাকে। আবার আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেই জিনিসটা কিন্তু অন্যের কাছে অনেক বেশি আসার এবং অনেক বেশি লোভনীয় হতে পারে। অর্থাৎ মানুষের জীবনের যে মানুষ যে অবস্থায় রয়েছে সেই অবস্থানে যদি সুখী থাকতে না পারে তাহলে সে জীবনে কিন্তু কখনো সুখী হতে পারবেনা।


আসলে এই জিনিসটা কিন্তু আমরা সবার মধ্যে দেখতে পাই। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যদি সবাই মিলে মিশে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং নিজেদের জীবনের প্রয়োজনীয় চাওয়া টুকু পূরণ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুখে থাকতে পারবো। আসলে প্রয়োজনের অতিরিক্ত চাওয়া কিন্তু কখনো আমাদের জীবনের সুখ শান্তি নিয়ে আসতে পারেনা। আসলে এই জীবনে কিছু কিছু মানুষ আছে যাদের একটু বেঁচে থাকার জন্য শুধুমাত্র বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসগুলোর প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ এর থেকে বেশি তারা আর কোন কিছু চায় না। একবার এই সব মানুষদের কথা ভাবলে আমাদের নিজেদের অবস্থানে অবশ্যই নিজেদেরকে সুখি মনে করতে হবে।


আমরা যে সুখে রয়েছি তা কিন্তু আমরা কখনো বুঝতে চেষ্টা করি না। কিন্তু আপনি যখন কোন গরীব দুঃখী মানুষদের দেখতে পারবেন তখন তাদের দেখবেন যে তারা কত বেশি কষ্টের মধ্যে রয়েছে। আসলে আপনি যদি আপনার জীবনের কষ্টকে অনেক কিছু বড় করে মনে করে তোলেন তখন কিন্তু আপনি তাদের দেখলে আপনাকে তাদের কাছে অনেক বেশি সুখী মনে হবে। কেননা তাদের জীবনে এমন কিছু প্রয়োজন যা আমাদের জীবনে রয়েছে এবং সেই জিনিসগুলোকে আমরা কখনো প্রাধান্য দিতে পারি না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের চাওয়া গুলো পূরণ করার থেকে বরং যারা কষ্টে রয়েছে তাদের সেই কষ্ট দূর করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অবশ্যই মনের দিক থেকে সুখী হতে পারব।


এজন্য সব সময় নিজেদের চাওয়াকে অনেক বেশি সীমাবদ্ধ দেখে একটা সুখী জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে প্রতিনিয়ত যদি আপনার চাওয়া পাওয়া অনেক বেশি বাড়তে থাকে তাহলে কিন্তু আপনি মনের দিক থেকে কখনো সুখী হতে পারবেন না এবং সব সময় মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে। এজন্য আমাদের যা কিছু আছে তাই নিয়ে সবসময় সুখী থাকার জন্য চেষ্টা করতে হবে। একটা মানুষের জীবনে সুখে থাকার জন্য শুধুমাত্র তাদের প্রয়োজনীয় জিনিসগুলো হলেই তারা কিন্তু সুখে থাকতে পারে। এজন্য অল্প চাওয়াতে আমাদের সব সময় সুখে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে করে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে জীবনে ভালো একটা কাজ করতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 70698.87
ETH 2155.31
USDT 1.00
SBD 0.51