দুরন্ত মন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুরন্ত মন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


brain-7146260_1280.webp



লিংক


আসলে আমরা যদি দুরন্ত মন নিয়ে কোন ধরনের কাজ করি তাহলে সেই কাজে আমাদের কখনো মন বসবে না। কেননা কোন কাজ করতে গেলে আমাদের সবসময় মনটাকে ঠান্ডা রাখতে হবে এবং সকল ধরনের কাজ মন দিয়ে করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সকল ধরনের কাজ মনোযোগ সহকারে করতে পারি এবং ধৈর্য ধরে সেই কাজটি সমাধান করার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের দ্বারা পৃথিবীতে যত বেশি কঠিন কাজ থাকুক না কেন সব কাজ কিন্তু একটা সময় সমাধান হয়ে যাবে। যদিও বর্তমান যুবকদের মধ্যে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করলে দেখতে পাই যে তারা কিন্তু একটা দুরন্ত মন নিয়ে সবসময় ঘোরাফেরা করার চেষ্টা করে।


এভাবে যদি তারা তাদের দুরন্ত মনটাকে শান্ত না করতে পারে তাহলে কিন্তু তারা সামনের দিকে সঠিকভাবে কখনো এগিয়ে যেতে পারবে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাবে। আসলে কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় তাদের এই দুরন্ত মন মানসিকতার জন্য কিন্তু সকল মানুষদের থেকে দূরে থাকে এবং তাদের দ্বারা সঠিকভাবে কোন কাজ কখনো হয় না। মানুষ যখন তার নিজের মনের উপর কন্ট্রোল আনতে পারে এবং তার মনটাকে শান্ত করে সকল ধরনের চিন্তাভাবনা ঠান্ডা মাথায় করতে পারে তখন সে কিন্তু আস্তে আস্তে করে জীবনে উন্নতি লাভ করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে।


এই মানুষগুলো যখন একবার জীবনে উন্নতির স্বাদ বুঝে যেতে পারবে তখন কিন্তু তারা আর কখনো অন্যদিকে নজর রাখবে না বরং সব সময় তারা আরো বেশি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আসলে দুরন্ত মন কিন্তু থাকা মোটেও ভালো নয়। কেননা এই দুরন্ত মনে আপনি কোন কিছু সঠিকভাবে কখনো সিদ্ধান্ত নিতে পারবেন না এবং প্রতিটা সিদ্ধান্ত আপনার সবসময় ভুল হয়ে যাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের সিদ্ধান্তে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমরা আর কখনো সে সিদ্ধান্ত কে পুনরায় সংশোধন করে আবার সেই গাছটিকে সমাধান করার মত মন মানসিকতা আর থাকবে না। আসলে নিজেদের মনটাকে শান্ত করার চেষ্টা অবশ্যই নিজেদের করতে হবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের মনটাকে শান্ত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে যতই সমস্যা আসুক না কেন সকল কিছু আমরা সবসময় ঠান্ডা মাথায় সমাধান করতে পারব। আসলে কিছু কিছু মানুষ আছে যারা কখনো অন্য মানুষের কথা বিচার বিবেচনা না করে বরং হুট করে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যায়। আসলে আমরা যদি এইভাবে দ্রুত কোন সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের জীবনে কখনো উন্নতি হবে না। এজন্য আমাদের মনটাকে শান্ত করে সকল ধরনের সিদ্ধান্ত ভেবে চিন্তে গ্রহণ করতে হবে এবং নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। আর আমরা যদি এভাবে সিদ্ধান্ত অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 70104.87
ETH 2138.60
USDT 1.00
SBD 0.50