মানুষ মরে সুখের অভাবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সুখের অভাব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-5095978_1280.webp



লিংক

আসলে এই পৃথিবীতে মানুষের সময় বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। অর্থাৎ কেউ আছে ভালো কাজে ব্যস্ত থাকে আবার কেউ আছে খারাপ কাজে ব্যস্ত থাকে। আসলে এই ভালো মন্দ কাজের একটাই উদ্দেশ্য হলো সেটি অর্থ অর্জন করা। অর্থাৎ অর্থ অর্জন করার জন্য মানুষ প্রতিনিয়ত নিজেদেরকে ব্যস্ত রাখে এবং তারা মনে করে যে জীবনের সুখ শান্তি পাওয়ার একমাত্র পথ হলো এই অর্থ। অর্থাৎ আপনার কাছে যদি প্রচুর পরিমাণ অর্থ থাকে তাহলে কিন্তু আপনি জীবনে সুখে থাকতে পারবেন। কিন্তু একটা জিনিস দিনশেষে অবশ্যই আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে অর্থ কিন্তু সব কিছু নয়। অর্থাৎ মানুষের জীবনের যদি সুখ না থাকে তাহলে সে ব্যক্তি কখনো অর্থ দিয়ে কোন কিছু করতে পারে না।


এই পৃথিবীতে আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন যে যারা ধনী মানুষ রয়েছে তারা কিন্তু জীবনে প্রচুর পরিমাণ অর্থ রয়েছে। আসলে তাদের জীবনে প্রচুর পরিমাণ অর্থ থাকলেও তারা কিন্তু প্রকৃত সুখী নয় এই পৃথিবীতে। কিন্তু যে ব্যক্তিরা অনেকটা সাধারণ জীবন যাপন করে এবং তাদের জীবনে অর্থ শুধুমাত্র জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য থাকে তারাই কিন্তু সঠিকভাবে নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারে। অর্থাৎ তারা তাদের পরিবারের সকলকে নিয়ে একসাথে সুখে বসবাস করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে অর্থের পিছনে না ছুটে বরং নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে চাই তাহলে অবশ্যই লোভ নামক জিনিসটা ত্যাগ করতে হবে।


আর আমরা যদি এইভাবে আমাদের জীবন থেকে লোভ-লালসা দূরে সরিয়ে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা এই জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই অর্থ কিন্তু আমাদের জীবনের সারা সময় কখনো কাজে লাগবে না। একটা সময় মনে হবে যে এই অর্থ আমাদের জীবনের একটা বোঝা এবং এই অর্থের থেকে আমাদের জীবনে সুখের অনেক বেশি প্রয়োজন। হয়তোবা তখন আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ হবে কিন্তু আপনার জীবনে কখনো সুখ থাকবে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষকে নিয়ে কি করে সুখে থাকতে পারি এবং নিজেদের জীবনটা এই সুখের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি।


এভাবে যদি মানুষ জীবনে প্রকৃত সুখ উপভোগ করতে পারে তাহলে তার জীবনে আর কোন সমস্যা থাকবে না। আসলে একটা মানুষের পক্ষে পৃথিবীর সকল সুখ কখনো গ্রহণ করা সম্ভব নয়। তবুও সে চেষ্টা করে তাদের নিজেদের জীবনে কখনো কোন ধরনের দুঃখ যাতে নেমে না আসে। আসলে পরিবারের অন্যান্য লোক গুলো যদি তাদের সাথে থাকে তাহলে তাদের জীবনে আর কখনো কোনো ধরনের দুঃখ নেমে আসবে না। অর্থাৎ দুঃখের সময়ও তারা তাদের পরিবারের লোকেদের কাছ থেকে সহানুভূতি পেয়ে আবার নতুন করে কাজ করার উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর এর ফলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাই যে অর্থ জীবনের প্রকৃত উদ্দেশ্য নয় প্রকৃত উদ্দেশ্য হলো সুখে থাকা।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

আপনার লেখাটি সত্যিই খুব সুন্দর এবং গভীর ভাবনার প্রকাশ। 🌿
আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে জীবনে শুধু অর্থই সবকিছু নয়, প্রকৃত সুখ আসে মন থেকে এবং পরিবারের সাথে কাটানো সময় থেকেই। বর্তমান সময়ে অনেকেই অর্থের পিছনে ছুটতে গিয়ে জীবনের আসল আনন্দ ভুলে যায়, কিন্তু আপনার এই লেখাটি আমাদের সেই সত্যিটাই আবার মনে করিয়ে দিল।
বিশেষ করে লোভ ত্যাগ করে সহজ-সরল জীবনযাপনের যে বার্তাটি আপনি দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। 💖
এমন চিন্তাধারার পোস্ট আমাদেরকে আরও সচেতন ও অনুপ্রাণিত করে।
আপনার জন্য শুভকামনা রইলো, আশা করি ভবিষ্যতেও এমন সুন্দর ও শিক্ষামূলক লেখা আমাদের সাথে শেয়ার করবেন। ✨

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 67500.61
ETH 2056.56
USDT 1.00
SBD 0.48