অল্প বয়সে যারা পেকে যায়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সুখের অল্প বয়সে যারা পেকে যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


ai-generated-8071741_1280.png



লিংক

আসলে বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখলে আমাদের সবার খুব খারাপ লাগে যে এখনকার বাচ্চারা কিন্তু এত বেশি আধুনিক হয়েছে যে তারা অল্প বয়সে অনেক বেশি বুঝতে চায় বা বোঝার চেষ্টা করে। অর্থাৎ তাদের এই পাকনামির জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে এবং পরবর্তীতে তারা কিন্তু ভালোভাবে কখনো মানুষ হতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এইসব বাচ্চাদের যদি আমরা ভালো পথে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু তারা প্রতিনিয়ত খারাপ দিকে চলে যাবে এবং এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি হবে এইসব বাচ্চাদের ভবিষ্যতে। আসলে এখনকার বাচ্চাদের আপনি কোন কিছু বললে আপনি সাথে সাথে তার উত্তর হয়তোবা পেয়ে যাবেন।

কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এইরকম ধরনের আচরণ আমরা কখনো অন্য মানুষদের সাথে করতাম না। এছাড়াও আমরা প্রত্যেক বড় মানুষদের অবশ্যই সম্মান করতাম এবং তাদের অনেক কিন্তু ভয় পেতাম। আসলে আমরা যদি কোন খারাপ কাজ করতাম তখন কিন্তু যে কোন মানুষ এসে আমাদের শাসন করতে পারতো এবং আমাদের কিন্তু তারা পরবর্তীতে বুঝিয়ে দিতে যে এইসব কাজ করা অন্যায় বা ভুল কাজ। কিন্তু এখন বর্তমান সময়ে আপনি কোন বাচ্চাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার উপর কতটা চাপ চলে আসে। অর্থাৎ এখন কোন বাচ্চাদের কোন কিছু বলা যাবে না এবং তাদের ভালো কিছু শেখানো এখন একটা অন্যায়ের কাজ হয়ে দাঁড়ায়।

আসলে আমরাও এখন চুপ হয়ে যায় কেননা আমরা যদি বাচ্চাদেরকে একটু বকাঝকা করে ভালো কিছু শেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু তাদের অভিভাবকরা আমাদের উপর চটে যাবেন। তাহলে কেনই বা দরকার তাদের ভালো পথে আনার। আসলে আমরা এখনই বাচ্চাদের খারাপ কাজকর্ম দেখলেও তাদেরকে কোন কিছু বোঝানোর চেষ্টা করে না বরং পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করি। আর এর ফলে কিন্তু এসব বাচ্চারা অল্প বয়সে পেকে যায় এবং তারা বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম করে। আসলে সব সময় কিন্তু মা-বাবা বাচ্চাদের চোখে চোখে রাখতে পারেন না। অর্থাৎ তাদের বাচ্চারা বাইরে কোন ধরনের কাজ করছে বা আচরণ করছে এসব কিন্তু মা-বাবার পক্ষে জানা মোটেও সম্ভব নয়।

কিন্তু আশেপাশে যারা ঘোরাঘুরি করে এবং এইসব বাচ্চাদেরকে বিভিন্ন খারাপ কাজকর্ম করতে দেখতে পায় তারা কিন্তু তাদেরকে যদি একটু বকে যায় এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করে তাহলে হয়তোবা তারা কিন্তু পরবর্তীতে এই জিনিসটা আর কখনো করতে চেষ্টা করবে না। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সকল বাচ্চাদেরকে সঠিক পথ দেখাতে পারি তাহলে কিন্তু তারা ভবিষ্যতে মানুষের মত মানুষ হতে পারবে এবং তারা কোনটা ভালো এবং কোনটা অন্যায় এ ধরনের পার্থক্য বুঝতে পারবে। এজন্য বেশি পাকা বাচ্চারা কিন্তু জীবনে কখনো মানুষের মত মানুষ হতে পারে না এবং অল্প বয়সে তারা কিন্তু তাদের উন্নতির পথ থেকে পিছিয়ে যেতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 67500.61
ETH 2056.56
USDT 1.00
SBD 0.48