জীবনে অতিরিক্ত চাপ নিতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনে অতিরিক্ত চাপ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


blood-pressure-monitor-1749577_1280.jpg



লিংক


এই জীবনে আমরা যদি নিজেদের উপর অতিরিক্ত চাপ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু হঠাৎ করে আমরা দুর্বল হয়ে যেতে পারি এবং আমাদের দ্বারা আর জীবনে কখনো উন্নতি না করাও হতে পারে। আসলে শরীরের উপর চাপ দিয়ে কখনো কোনো কিছু করতে নেই। নিজেদের সামর্থে যতটুকু পারা যায় ততটুকু করা অবশ্যই আমাদের দরকার। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের সন্তানদের উপর অতিরিক্ত চাপ দিয়ে তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কাজ করানোর চেষ্টা করি তাহলে কিন্তু তারা বেঁকে বসবে এবং তারা কিন্তু তাদের এই অতিরিক্ত চাপের জন্য কিন্তু তারা আর জীবনে কখনো ভালো কিছু করতে পারবে না এবং সব সময় তারা মানসিক দিক থেকে অনেক দুর্বল থাকবে।


একটা জিনিস বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করছি যে কিছু কিছু মানুষ আছে যারা তাদের সন্তানদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করার ফলে সেই সন্তানের মস্তিষ্কে বিভিন্ন ধরনের চাপ পড়ে এবং এর ফলে কিন্তু তাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক কমে যাবে। এই মানুষগুলো তাদের সন্তানদের উপর জোর করে তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে যদি কোন কিছু করানো হয় এতে করে সেই সন্তানের মনে একটা খারাপ প্রভাব সৃষ্টি হবে এবং এর ফলে সেই জিনিসটা কখনো সে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। আসলে আপনাকে যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে কোন কিছু অতিরিক্ত চাপ দিয়ে আপনাকে সেই কাজটি করানো হয় তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে করতে অনেকটা দুর্বল হয়ে পড়বেন।


এজন্য আমরা কখনো কারো উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করার চেষ্টা করব না এবং আমরাও আমাদের নিজেদের জীবনে অতিরিক্ত চাপ নিতে কখনোই প্রস্তুত থাকবো না। কেননা আমরা একটু ভালোভাবে থাকার জন্য যতটুকু করার দরকার এবং নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য সেইটুকু কাজ আমাদের করা উচিত। আসলে আমরা যদি সবাই মিলে ভাল থাকতে চাই তাহলে কিন্তু সবাই মিলে একে অন্যের উপকার করতে হবে। এতে করে একজন মানুষের উপর থেকে অতিরিক্ত চাপটা দূরে সরে যাবে এবং প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে একে অন্যকে সাহায্য করে এগিয়ে যেতে পারি।


এভাবে যদি আমরা আমাদের জীবনের উপর অতিরিক্ত চাপ না দিয়ে সঠিকভাবে জীবন যাপন করতে পারি তাহলে দেখবেন যে এতে করে আমরা একটা মানসিক শান্তি খুঁজে পাবো এবং সবাই সবার জীবন থেকে সকল ধরনের টেনশন দূর করে ফেলতে পারব। একটা জিনিস আমরা সবাই মেনে চলার চেষ্টা করব যাতে করে আমরা নিজেদের উপর যেমন কোন চাপ প্রয়োগ করবো না ঠিক তেমনি কোন প্রজন্মের উপর আমরা কখনো অতিরিক্ত চাপ প্রয়োগ করার চেষ্টা করব না। আসলে একটা মানুষ যতটুকু ক্ষমতা থাকবে সে কিন্তু ততটুকু এগিয়ে যেতে পারবে। আসলে কারো ক্ষমতার বাইরে যখন তার উপর অতিরিক্ত চাপ দেওয়া হয় তাহলে সেই জিনিসটা কিন্তু কখনো আর সঠিকভাবে সম্ভব হয় না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 68104.09
ETH 2138.99
USDT 1.00
SBD 0.47