ক্ষুধার জ্বালা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ক্ষুধার জ্বালা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে সব থেকে বড় একটা কষ্ট হলো ক্ষুধার জ্বালা। যারা ধনী পরিবারের সন্তান তারা কিন্তু কখনো এই জ্বালাটা বুঝতে পারেনি। কিন্তু যারা গরীব পরিবারে জন্মগ্রহণ করেছে তারা প্রতিনিয়ত এই কষ্টের সাথে সংগ্রাম করে এবং এই জ্বালা নিয়ে তারা তাদের বাকি জীবনটা কাটিয়ে ফেলে। একটা জিনিস আমরা সবাই খেয়াল করে দেখেছি যে ধনী কোন পরিবারের কোন ধরনের অনুষ্ঠান হলে সেখানে প্রত্যেকটা মানুষের জন্য বিভিন্ন ধরনের আয়োজন এর ব্যবস্থা থাকে। আসলে একটা মানুষের জন্য যতটুকু আয়োজনের প্রয়োজন তার থেকে অনেক বেশি আয়োজন তারা করে থাকে। আসলে কোন ক্ষেত্রে তারা কোন কিছুর কমতি রাখে না এবং এর ফলে তারা প্রচুর পরিমাণ খাদ্যের অপচয় করে।
আসলে একটা জিনিস আমরা কখনো খেয়াল করে দেখেছি যে খাবারের আমরা অপচয় করছি সেই খাবারের জন্য কত মানুষ এই পৃথিবীতে কষ্ট পেয়ে বসে আছে। আসলে এইসব মানুষদের কথা কেউ কখনো চিন্তা করে না এবং সবাই সবার নিজের কথা চিন্তা করতে ব্যস্ত থাকে। আসলে তারা মনে করে জীবনে আনন্দ উপভোগ করাটাই সব থেকে আসল একটা বিষয়। একটা জিনিস আপনি যদি কখনো করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা আলাদা আনন্দ পাবেন। অর্থাৎ আপনি যদি কোন গরিব মানুষদের সাহায্য করেন এবং তাদের ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু সেই মানুষটি কখনো আপনাকে ভুলবে না এবং সব সময় আপনার কথা সে মনে রাখবে। আসলে মানুষের কাছ থেকে এই ধরনের ভালোবাসা পাওয়া বড়ই কঠিন।
কিন্তু আপনি কোন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে সাহায্য একবার করলে সেই ব্যক্তিটা আপনার কথা চিরজীবন মনে রাখবে এবং কখনো যদি আপনি কোন ধরনের বিপদে পড়েন তাহলে দেখবেন যে সবার থেকে সর্বপ্রথম সেই ব্যক্তিটি আপনার পাশে দাঁড়াবে এবং আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে বিভিন্ন দেশ আছে যারা অনেক বেশি গরীব এবং সেখানকার মানুষ অনেক কষ্টে তাদের দিন পরিচালনা করে। আমাদের দেশে জনসংখ্যার অনেক বেশি মানুষ এই গরিব সীমার নিচে পড়ে এবং তারা সবসময় বিভিন্নভাবে কষ্ট পেয়ে থেকে এই ক্ষুধার জন্য। আসলে যাদের কাছে অনেক বেশি অর্থ আছে তাদের অর্থের কোন শেষ নেই এবং তাদের কাছে অর্থ নেই তারা কখনো অর্থ জোগাড় করতে পারে না।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা কখনো অর্থের অপচয় না করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একজন মানুষের উপকার করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা অর্জন করতে পারব। আসলে মানুষ হিসেবে যদি আমরা একজন মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমরা কখনো প্রকৃত মানুষ হতে পারব না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যারা ক্ষুধার্ত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সাহায্য করার জন্য। এভাবে যদি আমরা সবাই মিলে এই ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারি তাহলে দেখবেন যে আমাদের সমাজ থেকে এই ক্ষুদার্থ ব্যক্তিদের সংখ্যা অনেক বেশি কমে যাবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
