অপচয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভরসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


recycling-296832_1280.webp



লিংক

এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা আমাদের এই জীবনের সব জিনিসগুলো কিন্তু সীমাবদ্ধ। অর্থাৎ আমাদের জন্ম যেহেতু হয়েছে তাই একটা সময় আমাদের মৃত্যু অবশ্যই হবে। আসলে সময়ের থেকে শুরু করে দৈনন্দিন সবকিছু কিন্তু আপনার জন্য সীমাবদ্ধ রয়েছে। আর আপনার এই জিনিসগুলো অতিরিক্ত কখনো আপনি আপনার জীবনে কখনো পাবেন না। এজন্য জীবনে কখনো কোন কিছু আমরা অপচয় করতে চেষ্টা করবো না। একটা জিনিস আমরা সবাই খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা বিভিন্ন জিনিস অপচয় করে তারা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট পায় তাদের শেষের বয়সে। অর্থাৎ অপচয়কারী মানুষকে কেউ কখনো পছন্দ করেনা।


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যে মানুষগুলো সব সময় বিভিন্ন ধরনের জিনিসপত্র অপচয় করে বেড়ায় সেই মানুষগুলো কিন্তু জীবনে কখনো সুখী হতে পারে না এবং এই অপচয় করার ফলে কিন্তু একটা সময় তাদের জীবনে অনেক বেশি অভাব দেখা দেয়। আসলে এই অভাব থেকে বের হতে কিন্তু তখন আর তারা পারে না। জন্য আমরা একটা জিনিস সবসময় মনে রাখব যে পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো কোন কিছুর অপচয় করব না এবং প্রয়োজনের অতিরিক্ত জিনিস সব সময় চেষ্টা করব গরিব লোকেদের মাঝে বিতরণ করার জন্য। আপনার কাছে যেটি অতিরিক্ত মনে হবে সেটি কিন্তু অন্য মানুষের কাছে প্রয়োজনীয় জিনিস হতে পারে।


একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যবহার করতে পারেন এবং সেই জিনিসগুলো আপনার জীবনে কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই আপনি জীবনে সুখী হতে পারবেন। একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অপচয় কারী তাদের থেকে সবাই কিন্তু দূরে থাকার চেষ্টা করে এবং সেই মানুষগুলোকে কেউ কখনো পছন্দ করেনা। যেহেতু অপচয়কারী মানুষগুলো অনেকটা খারাপ প্রকৃতির হয়ে থাকে এবং এই খারাপ প্রকৃতির মানুষগুলো সব সময় অন্য মানুষের খারাপ চেয়ে থাকে। তাইতো এই মানুষগুলোর থেকে সবাই দূরে থাকার চেষ্টা করে এবং তাদেরকে কেউ কখনো পছন্দ করেনা।


আসলে এই জীবনে আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যবহার করতে হবে এবং মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি কখনো মানুষের সাহায্য করে থাকেন তাহলে দেখবেন যে আপনার মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি চলে আসবে। এজন্য কোন কিছু অপচয় না করে বরং সেই জিনিসগুলো সঠিক ব্যবহার করা অবশ্যই আমাদের দরকার এবং জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যবহার করে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি কোন কিছুর অপচয় না করি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম আমাদের দেখে তারাও কোন কিছু আর অপচয় করবে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।