বেশি কিছু আশা করা ভুল।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেশি কিছু আশা করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


calendar-8178277_1280.webp



লিংক


আসলে এই জীবনে প্রয়োজনের থেকে বেশি কিছু আশা করা সব সময় ভুল হয়। কেননা কিছু কিছু জিনিস আছে যা আপনি মানুষের কাছে চাইবেন এবং মানুষ এই জিনিসটিকে কখনো আপনার জীবনে প্রাধান্য দিবেনা। অর্থাৎ নিজের যোগ্যতা অনুযায়ী সব সময় নিজের প্রয়োজনগুলো এবং নিজের আশা পূরণ করার চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজের আশা নিজের পূরণ করতে না পারি তাহলে কখনো অন্যের কাছে নিজের আশাগুলো পূরণ করার জন্য তাদের অনুরোধ করলে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে নিজেদের জীবনের প্রয়োজনের আশা টুকু পূরণ করার জন্য সবাই চেষ্টা করি।


কিছু কিছু মানুষ আছে অনেকটা দিবা সপ্ন দেখার মত। অর্থাৎ তারা জীবনে কখনো নিজেরা কঠিন পরিশ্রম করে না এবং অলসের মতো তারা তাদের জীবনের প্রতিটা সময় কাটাতে থাকে। আর অলসের মতো যারা জীবন কাটায় তারা তাদের নিজেদের জীবনের আশা কখনো পূরণ করতে পারে না। অর্থাৎ তারা তাদের আশা পূরণ করার জন্য সবসময় অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি নিজেদের প্রয়োজনের অতিরিক্ত জিনিসগুলো মেটানোর চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অতিরিক্ত খাবার যেমন বদহজম হয়ে বের হয়ে যায় ঠিক তেমনি অতিরিক্ত জিনিস কিন্তু আমরা কখনো ভোগ করতে পারবো না।


তবুও মানুষের জীবনে আশা থাকে যে তারা জীবনে বড় হবে এবং অন্য মানুষগুলো তাদের চলার পথে সবসময় এগিয়ে চলার চেষ্টা করবে। আসলে এই চাওয়ায় কোন ভুল নেই বরং এই ধরনের চাওয়া কিন্তু সবার উচিত। সবাই যদি ভালো পথ অবলম্বন করে উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই তারা উপরের দিকে উঠে যেতে পারবে এবং জীবনে ভালো কিছু করতে পারবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে মানুষকে ভালো না বেসে বরং মানুষকে ঘৃণা করি এবং মানুষের বিভিন্নভাবে হাসি তামাশা করে তাহলে কিন্তু মানুষ কখনো আমাদেরকে মন থেকে ভালবাসবে না এবং আমাদের আশা-আকাঙ্ক্ষার উপর তাদের কোন ভরসা থাকবে না।


এজন্য এই পৃথিবীতে সব সময় মনে রাখতে হবে যে মানুষ হিসেবে আমরা অন্য মানুষের পাশে থাকবো এবং নিজেদের আশা পূরণ করার পাশাপাশি অন্য মানুষদের জীবনের ছোট ছোট আশা গুলো পূরণ করার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা তাদের জীবনের আশা পূরণ করতে পারি তাহলে তারা আমাদের উপরে খুশি হবে এবং আমাদের পাশে থেকে আমাদের বিভিন্নভাবে উপকার করার চেষ্টা করবেন। এজন্য অতিরিক্ত কখনো কারো প্রতি আশা করতে নেই। অর্থাৎ আপনি যখন অন্য ব্যক্তির উপর অতিরিক্ত আশা করবেন তখন দেখবেন যে তারা আপনার আশায় জল ঢেলে দিয়ে তারা অন্যদিকে চলে গেছে। এইজন্য নিজের উপর ভরসা রেখে সব সময় আশা পূরণ করা উচিত।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।