সাবধানে পা ফেলতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সাবধানে পা ফেলতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই জীবনে আমাদের সব সময় সাবধানে পা ফেলতে হবে। কেননা আমাদের চারিদিকে বিভিন্ন ধরনের বিপদ সব সময় ছড়িয়ে থাকে। আসলে যারা সব সময় সামনে এগিয়ে যাওয়ার আগে চিন্তা ভাবনা না করে তারা কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারে। আসলে আপনার জীবনে যে বিপদ কখন কিভাবে আসবে তা কিন্তু কখন আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অনেক বেশি স্বার্থপর এবং একে অন্যের ভাল কখনো তারা বুঝতে পারে না এবং সবসময় নিজের ভালোটাই সবাই বুঝতে চেষ্টা করে। আসলে কিছু কিছু মানুষের যারা সব সময় মানুষকে বিপদে ফেলানোর চেষ্টা করে এবং তারা মানুষকে বিপদে ফেলে অনেক বেশি আনন্দ উপভোগ করতে চেষ্টা করে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটা কিন্তু কখনো সহজ নয়। অর্থাৎ আমরা যখন সামনের দিকে এগিয়ে যাব তখন সামনে অনেক ধরনের বিপদ আমাদের জন্য অপেক্ষা করে আছে। জীবনে যদি ভালো কিছু কখনো করতে হয় তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সবকিছু চিন্তা ভাবনা করে করতে হবে। কেননা আমরা যদি সাবধানে পা না ফেলি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের বিপদে আমরা পড়ে যাব এবং এই বিপদের ফলে আমাদের জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু কঠোর পরিশ্রমই কিন্তু তারা কখনো সামনের দিকে ভাবনা চিন্তা করে না। আপনার সামনে যে বিপদ আছে তারা কিন্তু তা কখনো বুঝতে পারে না।
আসলে এই মানুষগুলোর সকল পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যায় যখন তারা সামনে কোন ধরনের বিপদে পড়ে। যদিও বিপদ থেকে উদ্ধার করার মত কেউ কখনো থাকে না এবং কেউ কখনো সাহায্য করতে এগিয়ে আসে না। আসলে সবাই আপনার বিপদ দূর থেকে দেখবে এবং উপভোগ করার চেষ্টা করবে। এজন্য আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার নিজের বিপদ থেকে কিন্তু আপনার নিজেকেই উদ্ধার করার জন্য চেষ্টা করতে হবে। এজন্য আমরা মনে রাখব আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে চলার পথটা যদি আমরা নিজেরা সুন্দর করতে পারি এবং সবকিছু আগে থেকে ভাবনা চিন্তা করে নিজেদের পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে বড় হতে পারব।
এজন্য সবাইকে আগে থেকে অবশ্যই সতর্ক করতে হবে যাতে করে আমাদের জীবনে এই ধরনের বিপদ কখনো না আসে। আসলে আমরা তো যদি আগে থেকে সতর্ক থাকতে পারি তাহলে আমরা সবসময় এই ধরনের বিপদ থেকে উদ্ধার পেতে পারবো এবং নিজেদেরকে সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সামনের যে কয়বার চেষ্টা করব সেই কয়বার আমরা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করব। আসলে আমরা যদি এভাবে সঠিক চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনের উন্নতি হবে এবং কোন ধরনের বিপদ আমাদের জীবনে আর আসবে না। এর ফলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ সরল হয়ে যাবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
