সম্পর্ক নতুন করে সাজাতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সম্পর্ক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


relation-4027139_1280.jpg



লিংক


আসলে প্রত্যেকটা সম্পর্ক আমাদের অবশ্য সম্মান করতে হবে এবং মানুষের সম্পর্কের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আসলে এই পৃথিবীতে মানুষ মানুষের সাথে সম্পর্ক দিন দিন নষ্ট করে ফেলছে। আমার মনে হয় যে এই সম্পর্ক নষ্ট করার পিছনে সব থেকে বড় কারণ হলো লোভ। কেননা কোন ধরনের সম্পর্কের মধ্যে যদি একবার লোভ প্রবেশ করে তখন কিন্তু সে সম্পর্কটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায় এবং সেই সম্পর্কটা যতদিন যায় তত বেশি নষ্ট হতে থাকে। আসলে প্রত্যেকটা সম্পর্ককে আমাদের সব সময় সম্মান করা উচিত এবং সেই সম্পর্ক যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এজন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। কেননা একটা সম্পর্ক টেনে নিয়ে যাওয়া কিন্তু বড় কঠিন।


আপনি প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে নতুন নতুন সম্পর্ক স্থাপন করতে পারেন কিন্তু সেই সম্পর্কটা আপনি যদি টেনে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই সেই সম্পর্কের মধ্যে কোন ধরনের খারাপ মন মানসিকতা বা খারাপ মতলব ছিল না। এই পৃথিবীতে এখন মানুষ শুধুমাত্র লোভের জন্য অন্য মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করে এবং তাদের নিজেদের জীবনের চাহিদা গুলো যখন পূরণ হয়ে যায় তখন তারা সেই জিনিসগুলো থেকে দূরে চলে যায় অর্থাৎ সে সম্পর্কটা আর বেশিদিন চালিয়ে রাখতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই সেই সম্পর্ক সুন্দর রাখার জন্য আমাদের অবশ্যই সম্পর্কের পিছনে বিভিন্নভাবে পরিশ্রম দিতে হবে।


আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ভালো না বাসেন এবং তাকে অবহেলা করেন তাহলে কিন্তু আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে মানুষ এখন মানুষকে শুধুমাত্র প্রয়োজনের জন্য ব্যবহার করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কাছে যত সম্পর্ক আছে আমরা প্রতিদিন সেই সম্পর্ক গুলোকে নতুন করে সাজানোর চেষ্টা করব। আসলে আপনি সম্পর্ক গুলোকে যত নতুন করে সাজাতে পারবেন আপনার কাছে সেই সম্পর্কগুলো তত বেশি ভালো মনে হবে এবং সে সম্পর্কটা আপনি সারা জীবন চালিয়ে যেতে পারবেন। এই পৃথিবীতে এখন মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক তৈরি করতে অনেক ভয় পায়। কেননা মানুষ যদি এখন আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে।


এজন্য সব সময় আমরা সজাগ থাকবো যাতে করে কেউ আমাদের সম্পর্কের মধ্যে কোন ধরনের খারাপ মনোভাব প্রকাশ করার চেষ্টা না করে অথবা সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা না করে। কিছু কিছু মানুষ আছে যারা কখনো অন্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করে না এবং অন্য কোন মানুষের সঙ্গে সম্পর্ক করতে দেখলে তাদের অনেক বেশি হিংসা হয়। এজন্য তারা সব সময় মানুষের এই ভালো সম্পর্ক গুলো ভেঙে দেওয়ার চেষ্টা করে এবং এতে করে তারা অনেক বেশি আনন্দ খুঁজে পায়। এজন্য আমরা সব সময় এই মানুষগুলোর থেকে দূরে থাকবো এবং এই সম্পর্কের মাঝে সব সময় বিশ্বাস নামক জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করব। কেননা বিশ্বাস থাকলে কেউ কখনো সম্পর্ক নষ্ট করতে পারে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner