কিছু কিছু কষ্ট নিজের মধ্যে থাকা ভালো।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কষ্ট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


pain-9588166_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীটা হলো একটা বড় স্বার্থপর জায়গা। যেখানে সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ঘোরার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করি তাহলে কিন্তু কিছু কিছু কষ্ট সব সময় নিজের মনের মধ্যে রাখা উচিত। কেননা আমরা যদি মানুষকে বিশ্বাস করে নিজেদের সেই মনের কষ্টগুলো অন্যের কাছে শেয়ার করে ফেলি তাহলে কিন্তু তারা সেই কষ্টের সুযোগ নিয়ে আমাদের জীবনে ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় নিজেদের এমন কিছু কষ্ট সব সময় নিজেদের মধ্যে রাখার চেষ্টা করব যাতে করে কেউ আমাদের সেই কষ্টের সুযোগ নিয়ে ক্ষতি করার কখনো চেষ্টা করতে না পারে। কেননা মানুষকে বিশ্বাস করার বড় কঠিন।


একটা জিনিস আমরা সব সময় লক্ষ্য করে দেখেছি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যারা কিনা সব সময় চেষ্টা করে কি করে অন্যান্য মানুষদেরকে নিচে রেখে সব সময় উপরের দিকে উঠে যাওয়া যায়। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যারা অত্যন্ত পরিশ্রমী মানুষ তাদেরকে কিন্তু খুব সহজে কখনো নিচের দিকে চাপিয়ে রাখা যায় না। অর্থাৎ তাদেরকে আমরা যদি নিজেদের সেই দুর্বলতার সুযোগটা দিয়ে ফেলে অথবা তারা যদি আমাদের সেই দুর্বল জায়গা গুলো জেনে যায় তাহলে কিন্তু তারা খুব সহজে আমাদেরকে নিচের দিকে চাপিয়ে রাখতে পারবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সবার মন মানসিকতা কখনো কিন্তু সমান হতে পারে না।


আসলে নিজের কিছু কিছু কষ্ট যদিও নিজেদের মধ্যে আমরা চেপে রাখার চেষ্টা করি কিন্তু এতে আমাদের কষ্টের পরিমাণ বেশি হলেও অন্য লোক যদি আমাদের এই কষ্টের সুযোগে আমাদের আরও বেশি ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমাদের সেই কষ্টের পরিমাণটা আরো দ্বিগুণ হয়ে যায়। একমাত্র নিজেদের পরিবারের লোকজন ছাড়া আর অন্য কোন মানুষদেরকে আমরা সহজে বিশ্বাস করতে পারি না। কেননা নিজেদের পরিবারের লোকগুলোকে আমরা কিন্তু সেই ছোটবেলা থেকে দেখেছি এবং তাদেরকে সঠিকভাবে আমরা জেনে থাকি। কিন্তু অন্যান্য মানুষদেরকে কিন্তু কখন আমরা সঠিকভাবে জানতে পারি না তাই তাদেরকে কিন্তু আমরা কখনো সঠিকভাবে চিনে উঠতে পারিনা।


এজন্য সব সময় কিছু কিছু কষ্ট নিজেদের মধ্যে রাখা অবশ্যই ভালো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সবাই কিন্তু সব সময় চেষ্টা করে কি করে অন্য মানুষকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। আসলে আমরা যদি সবাই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই এগিয়ে যাওয়ার পথে কিন্তু কেউ কারো আপন নয়। সবাই সবাইকে কি করে নিচের দিকে চেপে রাখবে এজন্য তারা চেষ্টা করে। আসলে এভাবে যদি আমরা নিজেদের কষ্টগুলো নিজেদের মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো এবং একটা উন্নতির মাধ্যমে আমাদের এই কষ্টগুলো আবার দূর করতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।