সত্য কখনো লুকিয়ে রাখা যায় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সত্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


truth-5605584_1280.webp



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি কোন ধরনের সত্য গোপন করার চেষ্টা করেন তাহলে এটি আপনি কখনো পারবেন না। কেননা এই পৃথিবীতে সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। আপনি যতই চেষ্টা করুন না কেন একদিন না একদিন অবশ্যই এই সত্য এই পৃথিবীতে উন্মুক্ত হবে। আরেকটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি পৃথিবীটাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই মিথ্যার আশ্রয় থেকে বের হয়ে এসে সব সময় সত্য কথা বলার চেষ্টা করতে হবে। কেননা এই পৃথিবীতে যারা সবসময় মিথ্যা কথা বলে তারা কিন্তু এই পৃথিবীটাকে কখনো সঠিকভাবে উপভোগ করতে পারে না এবং তারা জীবনে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায়।


একটা জিনিস আপনি খেয়াল করে দেখেছেন যে সমাজে যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের সাথে কিন্তু আপনি কখনো কথা বলার চেষ্টা করেন না এবং তাদের থেকে সবাই কিন্তু সবসময় দূরে সরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি যদি এই পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আপনি কখনো কোন ধরনের মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না। কেননা এই পৃথিবীতে যারা মিথ্যা আশ্রয় একবার নিয়ে নেয় তারা কিন্তু আর জীবনে ভালো হতে পারে না এবং এই মিথ্যার আশ্রয় নেওয়ার হলে কিন্তু সেই সময় থেকে তাদের জীবনে বিপন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়।


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা সবসময় মিথ্যা কথা বলে এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করে তারা কিন্তু জীবনে কখনো সুখী হতে পারে না এবং তারা তাদের পুরো জীবনটা বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের মধ্যে কাটাতে থাকে। আসলে মানুষ যতই গরীব হোক না কেন তারা কিন্তু কখনো সত্য কথা ছাড়া মিথ্যা কথার আশ্রয় নেওয়ার চেষ্টা করে না। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে ধনীর লোক অপেক্ষা গরিব লোকেরা কম মিথ্যা কথা বলে এবং তারা সবসময় মিথ্যার থেকে দূরে থাকার চেষ্টা করে। এজন্য একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া অবশ্যই দরকার যে আমরা যদি মিথ্যা বলে মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাহলে একদিন আমাদের ক্ষতি অবশ্যই হবে।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজ ভালো করব এবং সকল ক্ষেত্রে সত্য কথা বলার চেষ্টা করব। আর আমরা যদি প্রত্যেকটি ক্ষেত্রে সত্য কথা বলে সব সময় সৎভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারবো এবং আমরা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো। এই পৃথিবীতে জীবনটাকে কিন্তু সঠিকভাবে একমাত্র উপভোগ তাই করতে পারে যারা সব সময় ভালো কাজ করে এবং সত্য কথা বলার চেষ্টা করে। এজন্য এই পৃথিবীতে সত্য কখনো লুকিয়ে রাখা যায় না এবং আমরা যদি সবসময় সত্য কথা বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই জীবনের বড় বড় বিপদ থেকে আমরা সব সময় রক্ষা পেয়ে যাব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।