বিশ্বাস ভেঙে দেওয়া।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিশ্বাস ভেঙে দেওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীর যে বিশ্বাস এমন একটা জিনিস যেটা যদি একবার ভেঙে যায় তাহলে সেই বিশ্বাস পুনরায় জোড়া দেওয়া কিন্তু অনেক বেশি কঠিন। যদিও আপনি পুনরায় বিশ্বাস জোড়া দিতে পারবেন কিন্তু সেই ভাঙ্গা জায়গা আপনি কখনো ঠিক করতে পারবেন না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অন্য মানুষের বিশ্বাস ভেঙে ফেলি তাহলে কিন্তু সে মানুষগুলো কখনো আমাদেরকে আর দ্বিতীয়বার ভালবাসবে না এবং সব সময় তারা আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি সবকিছু হারালে পুনরায় পেতে পারেন কিন্তু বিশ্বাস একবার হারালে আপনি আর কখনো বিশ্বাস খুঁজে পাবেন না।
আসলে এখন মানুষ বর্তমানে বিশ্বাসের কোন মূল্য দেওয়ার চেষ্টা করে না এবং কথার সাথে তাদের কাজের কোন মিল আমরা কখনো খুঁজে পাই না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে সেই মানুষগুলো সব সময় অন্য মানুষগুলোর ক্ষতি করার চেষ্টা করে এবং তাদের বিশ্বাস নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করার চেষ্টা করি তাহলে কিন্তু এই পৃথিবীতে কোন মানুষ দ্বিতীয়বার আমাদের আর বিশ্বাস করবে না এবং এইভাবে আস্তে আস্তে করে আমাদের বিশ্বাসযোগ্য মানুষের সংখ্যা দিন দিন কমে যেতে শুরু করবে।
আসলে আমাদের উচিত প্রত্যেকটা মানুষের বিশ্বাস নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং জীবনটাকে সুন্দরভাবে সাজানো জন্য। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা কিন্তু কখনো অন্য মানুষের বিশ্বাস ভাঙার চেষ্টা করেনা এবং সবসময় চেষ্টা করে তাদের এই বিশ্বাস কিভাবে টিকিয়ে রাখা যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা তাদের বিশ্বাস রক্ষা করার জন্য নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছেন কিন্তু নিজেদের বিশ্বাস কখনো ভাঙতে দেয়নি। এই ধরনের মানুষেরাই কিন্তু মানুষের প্রকৃত বন্ধু এবং তারা কখনো মানুষের ক্ষতি করতে চায় না এবং কখনো ক্ষতি করবেও না।
এজন্য যারা এই পৃথিবীতে বিশ্বাস ভেঙে চলার চেষ্টা করে তাদের থেকে সবসময় আমাদের দূরে সরে থাকা উচিত এবং আমাদের নিজেদের জীবনটাকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে নেওয়া উচিত যাতে করে আমরাও অন্য মানুষের বিশ্বাস ভঙ্গ করতে না পারি। আসলে এই পৃথিবীতে মানুষের বিশ্বাস নিয়ে যারা জীবনে বড় হয়েছে তাদেরকে কিন্তু প্রকৃত সবাই ভালবাসে এবং তাদের কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা এসে তাদের পাশে দাঁড়াই এবং তাদের সেই বিপদ থেকে তারা রক্ষা করার চেষ্টা করে। এজন্য বিশ্বাস ভেঙে দেওয়া কখনো সুপুরুষের কাজ নয় বরং কাপুরুষের কাজ। আর আমরা জীবনে কখনো এই ধরনের কাপুরুষ হতে চাই না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
