সঠিক পথে চলতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক পথে চলতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


sign-303895_1280.webp



লিংক


পৃথিবীতে মানুষ এখন কখনো ভালো পথে চলতে চায় না। অর্থাৎ অনেকেই মনে করে যে জীবনে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু আমরা কখনো সুখে শান্তিতে বেঁচে থাকতে পারবো না। কেননা এই পৃথিবীতে বর্তমান সময়ে এখন খারাপ মানুষের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে এই এত বেশি খারাপ মানুষের জন্য কিন্তু আমরা সব সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাচ্ছি। আর আমরা যদি কখনো সোজা পথে হাঁটতে চাই তখন কিন্তু তারা আমাদের সামনে এসে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে এবং এর ফলে কিন্তু আমরা আর কখনো সামনের দিকে সঠিকভাবে হেঁটে যেতে পারি না। এজন্য মানুষের কোন সঠিক পথে কখনো আর একা হেঁটে যেতে চায় না।


আমার মনে হয় যে যারা কখনো আর সামনের দিকে একা পথে হেঁটে যেতে চায় না তারা কিন্তু অনেকটা দুর্বল প্রকৃতির মানুষ হয়ে থাকে। আসলে এই জীবনটাকে যদি আমরা একটা সহজ-সরল জীবন মনে করি তাহলে সেখানে আমরা অবশ্যই ভুল করব। কেননা আমাদের এই জীবনটা কখনোই সহজ সরল নয়। আর এই কঠিন জীবনে যদি আমরা একবার সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সম্মুখে বিভিন্ন ধরনের সমস্যা এসে হাজির হবে এবং এই সমস্যাগুলোর থেকে আমাদের সবসময় বের হয়ে আসতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের সমস্যাগুলোকে পুষে রাখতে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে আর কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।


আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে এই সমস্যাগুলোর থেকে কি করে বের হয়ে আসা যায় এবং নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করা যায়। এজন্য আমরা সব সময় নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য সঠিক পথে চলতে হবে এবং সব সময় সত্য কথা বলতে হবে। আর আমরা যদি সবাই মিলে সঠিক পথে চলতে পারি এবং সত্য কথা বলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা জয়ী হব। আসলে এই কঠিন জীবনের সংগ্রাম করার মতো সংগ্রামী মন মানসিকতা সবার মধ্যে অবশ্যই থাকতে হবে এবং সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা সব সময় চেষ্টা করব সঠিক পথে চলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক পথে কখনো এগিয়ে যেতে না পারি তাহলে আমাদের জীবনটা সবসময় পিছনের দিকে পড়ে রবে এবং আমরা সবসময় আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এভাবে যদি আমরা সব সময় পিছনের দিকে পড়ে থাকে তাহলে আমাদের জীবনে কখনো কোন উন্নতি আসবে না এবং আমাদের সারা জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে কাটতে থাকবে। তাইতো আমাদের সামনে যা আসুক না কেন আমরা কখনো ভয় পাবোনা এবং সব সময় সঠিক পথের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা সবাই মিলে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে একটা সময় উন্নতি লাভ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63067.29
ETH 1825.80
USDT 1.00
SBD 0.49