ভেদাভেদ ভুলে যেতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভেদাভেদ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


personality-6848950_1280.webp



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করলে দেখতে পাই যে এখন মানুষই মানুষের আলাদা থাকতে অনেক বেশি পছন্দ করে। অর্থাৎ মানুষের মধ্যে এখন ভেদাভেদ সব থেকে বেশি। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি এই ভেদাভেদ নিয়ে সমাজে বসবাস করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনো সমাজে শান্তিতে বসবাস করতে পারবোনা। কেননা এই ধরনের মন মানসিকতার মানুষগুলো অনেক বেশি খারাপ হয়ে থাকে এবং তারা কখনো সমাজটাকে ভালোর পথের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই ভেদাভেদ ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে প্রকৃত সুখ খুঁজে পাবো।


কিন্তু বর্তমান সময়ে এই ভেদাভেদ এত বেশি বেড়ে গেছে যে মানুষ এখন অন্যান্য নিচু শ্রেণীর মানুষদের সঙ্গে মেলামেশা করতে চায় না এবং তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি দেশের গরীব এবং অসহায় মানুষদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করি তাহলে আমরা কখনো ভালো থাকতে পারবো না ঠিক তেমনি তারাও কখনো ভালো থাকতে পারবে না। আসলে আমরা একে অপরের সাহায্য করে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে দুই শ্রেণীর লোকেরা অনেক বেশি সুখে শান্তিতে থাকতে পারবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা মানুষের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করার জন্য এবং তাদেরকে আপন করে নেওয়ার জন্য।


একটা জিনিস আমরা বিভিন্ন ধরনের উন্নত দেশে দেখতে পাই। অর্থাৎ সেখানকার মানুষের মধ্যে আমরা কখনো ভেদাভেদ দেখতে পাই না এবং ধনী থেকে শুরু করে গরিব লোক সবাই একসাথে মিলেমিশে বসবাস করে এবং একে অন্যের বিপদে সবসময় এগিয়ে আসার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একে অপরের বিপদে এগিয়ে আসতে পারি তাহলে আমরা অবশ্যই সুন্দর ভাবে বসবাস করতে পারবো এবং একে অন্যের সাহায্য করে নিজেদের সমস্যাগুলো দূর করতে পারবো। এজন্য সর্বপ্রথম আমাদেরকে একজন ভালো মনের মানুষ হতে হবে এবং জীবনে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। কেননা প্রকৃত শিক্ষা একজন মানুষকে ভালো করে তুলতে পারে এবং উদার করতে পারে।


এজন্য আমাদের এই সমাজ থেকে ভেদাভেদ তুলে দিয়ে সবার সমান অধিকার করতে হবে এবং সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি এইভাবে সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনে যেমন উন্নতি লাভ করতে পারব ঠিক একইসঙ্গে আমরা আমাদের দেশটাকে অন্যান্য দেশ অপেক্ষা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য সবাইকে অবশ্যই মিলেমিশে কাজ করতে হবে এবং একসাথে সামনের দিকে এগিয়ে চলতে হবে। তাইতো মানুষের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যাতে করে তারা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।