নিজে ভালো তো সবাই ভালো।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজে ভালো তো সবাই ভালো সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


actor-2023200_1280.webp



লিংক


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে আপনি যদি নিজে ভাল হন তাহলে আপনার সামনে যদি কেউ কোন ধরনের খারাপ কাজ করে তাহলে আপনি তার প্রতিবাদ করবেন এবং সেই খারাপ মানুষটাকে আপনি সবসময় ভালো করার চেষ্টা করবেন। আসলে একজন ভালো মানুষের চোখে কিন্তু কেউ কখনো খারাপ হতে পারে না এবং কেউ যদি কোন ধরনের খারাপ কাজ করে থাকে তাহলে তারা পরবর্তীতে তাদেরকে সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে। আসলে আমরা যদি নিজেরা ভালো না হতে পারি তাহলে আমাদের কাছে এই পৃথিবীর কোন কিছু ভালো লাগবে না এবং সবাই আমাদের কাছে খারাপ লাগবে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ভালো মানুষ রয়েছে যাদের আপনি কখনো ক্ষতি করার চেষ্টা করলে তারা কিন্তু কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবে না বরং আপনার বিপদে তারা সবসময় সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে এবং আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। আসলে এভাবে যদি আমরা সবাই ভালো মানুষ হতে পারি তাহলে এই পৃথিবীতে আর কোন ধরনের খারাপ কাজ হবে না এবং আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব যেখানে সবাই মিলে মিশে একসঙ্গে বসবাস করবো এবং একে অন্যের বিপদে সবসময় এগিয়ে আসার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব।


আসলে এই পৃথিবীতে এখন মানুষ শুধু মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে এবং কেউ যদি অন্যের ক্ষতি করে তাহলে অন্য মানুষগুলো সব সময় তাদের পাশ থেকে সরে যায়। আসলে এভাবে যদি খারাপ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যেতে শুরু করে তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে আর আমরা পুনরায় আগের মত করে ফেলতে পারব না। আসলে আগের মত করে তুলতে হলে আমাদের সমাজকে সর্বপ্রথম আমাদের নিজেদের ঠিক করে ফেলতে হবে এবং সব সময় ভালো জিনিস নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আসলে আমাদের মনের মধ্যে যদি সব সময় ভালো জিনিস ঘটতে থাকে তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।


এজন্য আমরা সব সময় নিজেদের ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং কোন ধরনের প্রলোভনে পড়ে আমরা কখনো নিজেদেরকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো না। আসলে আমরা যদি সবাই ভালো হতে পারি তাহলে এই পৃথিবীটাকে আমরা খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং সবাই মিলেমিশে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে আমরা যদি আমাদের নিজেদের ঠিক করার চেষ্টা না করি তাহলে অবশ্যই আমরা এই জীবনে কখনো সুখ শান্তি উপভোগ করতে পারবো না। তাইতো আগে সর্বপ্রথম নিজেদের ভালো করতে হবে এবং অন্য মানুষদেরকে ভালো করার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Very thoughtful and well-written post, @thinking.element! I really enjoyed reading your perspective and insights on this topic. Thanks for sharing this creative piece with the community, and keep up the great work!