কিছু ভুল মানুষকে শিক্ষা দিয়ে যায়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কিছু ভুল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


decision-1697537_1280.webp



লিংক


এই পৃথিবীতে মানুষ কাজ করতে গেলে তার ভুল হতেই পারে। তাই বলে যে এই ভুলের জন্য তাকে শাস্তি পেতে হবে এমন কোন কথা নেই। যদিও মানুষ সবসময় চেষ্টা করে কি করে জীবনে উন্নতি লাভ করার জন্য এবং সোজা পথে সামনের দিকে এগিয়ে চলার জন্য। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোন কাজে কোন ধরনের ভুল করি তাহলে সেই ভুলগুলোকে ভুল হিসেবে না ধরে বরং আমাদের শিক্ষা হিসেবে ধরা উচিত। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখেছেন যে যে জিনিসটার বিষয়ে আপনি তেমন আগ্রহ দেবেন না ঠিক সেই জিনিসটা আপনার অনেক বেশি ভুল হবে এবং এই ভুলের জন্য কিন্তু পরবর্তীতে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে।


আসলে আমরা যদি মানুষ হিসেবে প্রত্যেকটা ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করে সেই ভুলগুলো পুনরায় সংশোধন করার চেষ্টা করতে পারে এবং সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সেই ভুলগুলো পরবর্তীতে আর কখনো আমাদের জীবনে হবে না। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি যদি ছোট ধরনের কোন ভুল করেন এবং সেই ভুলগুলো যদি আপনি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যান তাহলে এই ভুলগুলোর থেকে আপনি কখনো সঠিক শিক্ষা নিতে পারবেন না এবং এই একই ধরনের ভুল পরবর্তীতে বারবার হতে পারে। এজন্য প্রত্যেকটা ভুলকে আমরা সব সময় সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করব এবং সেই ভুলগুলো সমাধান করার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাব।


এই জীবনে আমরা জ্ঞানী ব্যক্তিদেরকে দেখলে বুঝতে পারি যে তারা আজ পৃথিবীর এত ঊর্ধ্বে অবস্থান করছে তাদের ধৈর্য এবং ভালো পথে এগিয়ে চলার কারণে। আসলে তারা সব সময় প্রত্যেকটা ভুল থেকে সঠিক শিক্ষা নিয়ে সেই শিক্ষাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেছে। একটা জিনিস এজন্য আমরা সব সময় এসব জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব যাতে করে আমরাও এই ধরনের শিক্ষা নিয়ে প্রত্যেকটা ভুল থেকে নতুন কিছু শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে। আর আমরা যদি এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমাদের দ্বারা সকল কাজ সমাধান করা সম্ভব হবে।


এই পৃথিবীতে মানুষ কখনো ছোট বড় হতে পারে না। আমার মনে হয় যে মানুষ ছোট বড় হয় তাদের কাজের মাধ্যমে। অর্থাৎ যারা সব সময় ভালো কাজ করে তারা সবসময় সামনের দিকে এগিয়ে থাকে এবং যারা সবসময় খারাপ কাজ করে তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এজন্য আমরা একটা জিনিস সবসময় মনে রাখার চেষ্টা করব যাতে করে আমরা জীবনে বড় হতে পারি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করতে পারি। আসলে এভাবে যদি আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে মানুষের মত মানুষ হতে পারব এবং জীবনের বাকি সময়টা অনেক বেশি আনন্দে কাটাতে পারব। তাইতো জীবনে প্রচুর কাজ করতে হবে এবং কাজের মাধ্যমে নিজেদের জীবনটাকে উপভোগ করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73730.94
ETH 2293.78
USDT 1.00
SBD 0.51