যত গরজে তত বর্ষে না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যত গরজে তত বর্ষে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে আমরা যত বেশি সাহসী অর্থাৎ বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড করতে তারা কখনো দ্বিতীয় বার চিন্তা ভাবনা করে না এইসব খারাপ সাহস ব্যক্তিদেরকে আমরা যতই সাহসী মনে করি না কেন তারা কিন্তু আসলে অনেকটা ভীতু প্রকৃতির হয়ে থাকে। কেননা যারা সবসময় খারাপ কাজকর্ম করে তাদের মন মানসিকতা অনেক বেশি দুর্বল থাকে এবং তারা উপরের দিক থেকে যতই নিজেদেরকে শক্তিশালী মনে করুক না কেন তারা কিন্তু আসলে ভেতরের দিক থেকে অনেক বেশি ভীতু হয়ে থাকে। একটা জিনিস আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আপনি যখন কোন ধরনের খারাপ কাজকর্ম করবেন তখন কিন্তু আপনাদের মনের মধ্যে একটা আলাদা ধরনের ভয়ের সৃষ্টি হবে।
অর্থাৎ খারাপ কাজকর্ম করলে মানুষের মনের মধ্যে যে ভয়ের সৃষ্টি হয় সেই ভয়ের জন্য সে কিন্তু কখনো সামনের দিকে আর কোন ধরনের ভালো কাজকর্ম করতে পারে না। আসলে এই ভয়ের জন্য মানুষ কিন্তু বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম করে বিভিন্নভাবে অনুতপ্ত হয়ে যায়। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে সমাজে যারা বিভিন্ন ভাবে খারাপ কাজকর্ম করে বেড়ায় এবং মানুষের উপর অত্যাচার করতে থাকে তাদের বিরুদ্ধে যদি একবার আপনি প্রতিবাদ গড়ে তুলেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে তারা অনেক বেশি ভয় পেয়ে গেছে। অর্থাৎ তারা উপরের দিক থেকে যতই সাহসী হোক না কেন তারা কিন্তু ভেতরের দিক থেকে সবথেকে বেশি দুর্বল হয়ে থাকে।
আসলে এই শ্রেণীর লোকেদের সংখ্যা কিন্তু আমাদের সমাজে অনেক বেশি। অর্থাৎ যারা অনেক বেশি ভয় দেখানোর চেষ্টা করে অথবা অনেক বেশি চিৎকার করে কিন্তু আসলে তারা কিন্তু অত বেশি সাহস কখনোই হতে পারে না। এজন্য আমাদের এই ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ গড়ে তুলতে হবে। আসলে আমরা যদি তাদের দেখে ভয় পেয়ে যাই তাহলে কিন্তু আমরা আর তাদের বিরুদ্ধে কখনো প্রতিবাদ গড়ে তুলতে পারবো না এবং তারা আমাদের উপরে সবসময় অন্যায় অত্যাচার চালিয়েই যাবে। আসলে এই পৃথিবীতে এজন্য আমাদেরকে সবসময় শান্ত মাথায় বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এছাড়াও যারা মূর্খ প্রকৃতির মানুষ তারা কিন্তু সবসময় অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে।
আসলে যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা কিন্তু কখনো কোন কাজে কোন ধরনের চিৎকার চেঁচামেচি করে না বরং সব সময় ঠান্ডা মাথায় বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় নিজেদেরকে শান্তভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। এজন্য সমাজে যারা বেশি লাফালাফি করে তাদের দ্বারা কিন্তু বেশি কোন কাজ কখনোই সম্পন্ন হয় না এবং সমাজের সবথেকে পিছনের দিকে তারা সবসময় পড়ে থাকে। তাইতো নিজেদেরকে অবশ্যই প্রকৃতি শিক্ষায় শিক্ষিত করে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!
When a person does something bad, they are always cautious because they are afraid of being discovered. A person who only shouts loudly is actually very fragile inside. There is a saying that a dog that bites never barks, but there are also vicious people who are completely inhuman.