মানুষের মনের খারাপ অনুভূতি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের মনের খারাপ অনুভূতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আপনি যখন একটা মানুষকে আঘাত দেবেন তখন কিন্তু সেই মানুষটা মনের ভিতর একটা খারাপ অনুভূতির সৃষ্টি হবে। কেননা যে মানুষটাকে আপনি অনেকদিন থেকে ভালোবেসেছেন এবং সেই মানুষটার জন্য আপনি সবসময় কাজ করেছেন এবং একটা সময় এসে সেই মানুষটাকে যখন আপনি আঘাত করবেন তখন কিন্তু সেই আঘাত তার সবথেকে বেশি খারাপ লাগবে। আসলে আমরা যদি মানুষের মনের খারাপ অনুভূতিগুলো বুঝতে পারতাম তাহলে আমরা তাদের সাথে কখনো আর খারাপ আচরণ করতাম না। অর্থাৎ আমরা সব সময় মানুষের সাথে ভালো আচরণ করতে হয় এবং মানুষের পাশে থাকার চেষ্টা করতাম। একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষের মনের খারাপ অনুভূতি কখনো মুছে ফেলা যায় না।
এই পৃথিবীতে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে সব সময় তারা অন্য মানুষদের সাথে বিভিন্ন ভাবে খারাপ আচরণ করার চেষ্টা করে। আসলে তারা যেভাবে মানুষের সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে এতে করে কিন্তু তারা মানুষের মনে বড় একটা আঘাত দিয়ে ফেলে। আর এই আঘাতের জন্য কিন্তু তারা কখনো সেই মানুষের কাছে আর ভালো হতে পারে না এবং সেই মানুষগুলো তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে। আসলে আমরা যদি এভাবে মানুষের মনে খারাপ আঘাত দিয়ে তাদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে একটা সময় আপনার পাশে আর কেউ নেই এবং সবাই আপনার থেকে অনেক বেশি দূরে সরে গেছে।
আসলে আমাদের মনে যদি কেউ একটা খারাপ অনুভূতি জাগ্রত করে তার দূরে সরে যায় তখন তাদের প্রতি আমাদের একটা ঘৃণা জন্ম নেয়। আর এই ঘৃণা কখনো মুছে বা আমরা ভুলে যেতে পারি না। আসলে একটা মানুষের মনে ভালো একটা অনুভূতির জন্ম দেওয়া যতটা কঠিন ঠিক ততটা সহজ কাজ হল একটা মানুষের মনে খারাপ অনুভূতির জন্ম দেওয়া। আসলে এই খারাপ অনুমতির জন্য কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক বেশি কষ্ট পেয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নেয়। আসলে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই মুখের থেকে যদি কোন একটা খারাপ ভাষা বের হয়ে যায় তখন কিন্তু আমরা সেই জিনিসটাকে আর কখনো সঠিক করতে পারব না।
এজন্য প্রত্যেকটা জিনিস এর আগে অবশ্যই আমাদের ভাবনা চিন্তা করে সেই কাজটা করা উচিত যাতে করে মানুষের মনে কোন ধরনের খারাপ অনুভূতির সৃষ্টি না হয়। আসলে যারা মানুষের মনে খারাপ অনুভূতির সৃষ্টি করে জীবনে বড় হওয়ার চেষ্টা করে তারা কিন্তু কখনো জীবনে সঠিকভাবে বড় হতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা সব সময় নিজেদেরকে একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করব এবং মানুষের মনে ভালো অনুভূতি দিয়ে তাদেরকে সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবো এবং তাদের জীবনে ভালো করার জন্য তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
