আপন মানুষের যত্ন নিতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আপন মানুষের যত্ন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন ধরনের ব্যক্তি থাকে যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে আপন মানুষগুলোকে যদি আমরা ভালোবেসে কাছে টেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোন কিছু পাওয়া যতটা সহজ ততটা সহজে কিন্তু সেই জিনিসটাকে ধরে রাখা কখনোই যায় না। অর্থাৎ আমরা কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের প্রিয় মানুষকে আপন করতে পেরেছি কিন্তু সেই প্রিয় মানুষটির যথেষ্ট যত্ন কিন্তু আমরা কখনো করতে পারি না। আসলে একটা প্রিয় মানুষ যখন তার সবকিছু ছেড়ে আমাদের কাছে চলে আসে তখন অবশ্যই তার প্রতি আমাদের একটু আলাদা যত্ন নেওয়া দরকার।
এই পৃথিবীতে অনেক মানুষকে দেখেছি যারা সব সময় তাদের প্রিয় মানুষগুলোর সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করে এবং এই খারাপ আচরণ করার ফলে কিন্তু তাদের প্রিয় মানুষগুলো আস্তে আস্তে করে তাদের জীবন থেকে দূরে সরে যায়। আসলে এভাবে যদি আপন মানুষগুলো আমাদের জীবন থেকে যখন দূরে সরে যাবে তখন কিন্তু তাদের অনুপস্থিতি আমরা বুঝতে পারবো এবং তখন আমাদের অনেক বেশি কষ্ট হবে। আসলে সেই সময় কষ্ট পেয়ে কিন্তু কোন লাভ নেই। কেননা যখন তাদের যত্ন করার দরকার ছিল তাদেরকে তখন আমরা অবহেলা করেছি এবং এই অবহেলা পাওয়ার পর থেকে তাদের আমাদের প্রতি ভালোবাসা দিনদিন কমে গেছে এবং তারা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে।
এই পৃথিবীতে বহু সম্পর্ক নষ্ট হয়ে যায় তাদের সম্পর্কের যত্ন সঠিকভাবে না নেওয়ার কারণে। আসলে আমরা যদি আমাদের প্রিয় মানুষগুলোকে যথেষ্ট খেয়াল রাখি এবং তাদের সকল দুঃখ কষ্ট গুলোকে দূর করার জন্য সবসময় চেষ্টা করি তাহলে আমাদের প্রিয় মানুষগুলো কখনো আমাদের ভুলবে না এবং তারা প্রতিনিয়ত আমাদের কে ভালবাসবে এবং আমাদের ভালো রাখার চেষ্টা করবে। আপনি যখন আপনার প্রিয় মানুষটির যত্ন নেবেন তখন কিন্তু আপনার প্রিয় মানুষটি আপনার যত্ন নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনি যে ধরনের আচরণ করবেন সেই ধরনের আচরণ আপনি তার কাছ থেকে ফেরত পাবেন। এজন্য আমরা সব সময় প্রিয় মানুষগুলোর অবশ্যই যত্ন নেওয়ার চেষ্টা করব।
আর এইভাবে যদি আমরা আমাদের সকল প্রিয় মানুষগুলোর যত্ন নিতে পারি তাহলে কিন্তু তারা সারা জীবন আমাদের মনে রাখবে এবং তাদের মনের সবথেকে ভালো জায়গায় আমরা অবস্থান করতে পারব। আর আপনি যদি সব সময় আপনার প্রিয় মানুষগুলোর অযত্ন করেন এবং তাদেরকে দূরে ঠেলে দেন তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো আপনাকে ভালোবাসবে না এবং দিন দিন আপনার প্রতি তাদের ঘৃণা অনেক বেশি বৃদ্ধি পাবে। এজন্য সময় থাকতে অবশ্যই আমরা আমাদের প্রিয় মানুষগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করব এবং তাদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় সেজন্য আমরা আগে থেকে সবাই অনেক বেশি সতর্ক থাকার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
