ক্ষমাশীল মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ক্ষমাশীল মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


gardener-7089417_1280.webp



লিংক


এই পৃথিবীতে একমাত্র তারাই সব থেকে মহৎ ব্যক্তি যারা মানুষকে খুব দ্রুত ক্ষমা করতে পারে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু সব মানুষ কোন না কোন ভুল করে। কোন কোন মানুষ আছে যারা সবসময় জেনে বুঝে ভুল করে আবার কোন কোন মানুষ আছে যারা সব সময় মনের অজান্তে ভুল করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা মনের অজান্তে ভুল করে তাদের ভুলগুলোকে যদি আমরা সহজে ক্ষমা করে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো মানুষ হতে পারব এবং জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কেননা এই ক্ষমাশীল মানুষ গুলোকে অন্যান্য মানুষ অনেক বেশি পছন্দ করে।


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনি জীবনে সামনের দিকে এগিয়ে যাবেন তখন এগিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ছোটখাটো ভুল হতেই পারে। আর এই ভুলগুলো যদি আপনি শুধরে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে তারা তারা প্রকৃতির মানুষ তারা কখনো মানুষের ভুলগুলোকে ক্ষমা করতে পারে না এবং সব সময় তাদের ভুলগুলোর জন্য তাদেরকে শাস্তি দেয়ার চেষ্টা করে। আসলে একটা ভালো মানুষকে খারাপ করার পিছনে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। অর্থাৎ যারা মানুষের ভালোর জন্য কাজ করে তাদের কাজ সবসময় ভালো হবে এমন কোন কথা নেই।


এই পৃথিবীতে অনেক বিজ্ঞানী ছিলেন ধারা প্রতিনিয়ত চেষ্টা করেছেন কি করে মানুষের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসলে তাদের এই আবিষ্কারের সময় কিছু কিছু ভুলের জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস তৈরি করেছে যার ভালো মানুষের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু মানুষের তো এই ধরনের চিন্তাভাবনা ছিল না যে তারা তাদের আবিষ্কারের জিনিস দিয়ে মানুষের ক্ষতি করবে। কিন্তু আমরা যদি সে বিজ্ঞানীদের আবার উৎসাহ দিয়ে তাদের আবিষ্কারের ক্ষেত্রে সাহায্য করতে পারি তাহলে কিন্তু তারা আমাদের জন্য নতুন কিছু তৈরি করতে পারবে এবং তাদের তৈরি করার জিনিসের ফলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারব।


আসলে এই পৃথিবীতে যারা প্রকৃত ক্ষমাশীল মানুষ তারা সবসময় মানুষের ভালো দেখতে চাই এবং মানুষের ভালোর জন্য সব সময় কাজ করে। আর আমরা যদি এইভাবে মানুষগুলোকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহী করতে পারি তাহলে কিন্তু তারা জীবনে মানুষের মত মানুষ হবে এবং তারা তাদের জীবনটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। এজন্য আমাদের উচিত সবসময় মানুষের উপকার করা এবং মানুষের যদি ছোটখাটো ভুল হয় তাদের সেই ভুলগুলোকে ধরিয়ে দিয়ে তাদের ক্ষমা করা উচিত এবং পরবর্তীতে তাদের যাতে এই ধরনের ভুল না হয় এজন্য তাদেরকে অবশ্যই সতর্ক করে দেওয়া উচিত।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।