জীবনটা যারা নষ্ট করে ফেলে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনটা যারা নষ্ট করে ফেলে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই জীবনে আমাদের অনেক কিছু করার প্রয়োজন আছে। কিন্তু অনেক কিছু করতে চাইলেও আমাদের এই জীবনটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাধা রয়েছে। অর্থাৎ আমরা এই সময়ের বাইরে আর কখনো কোন কিছু করতে পারবো না। আর আমরা এজন্য নিজেদের জীবনটাকে নষ্ট না করে সব সময় আমাদের জীবনের কর্তব্য গুলো করার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই জীবনটাকে যেন নষ্ট করে ফেলে তারা কিন্তু এই জীবনটাকে আর পুনরায় কখনো পাবে না। একটা সময় তাদের অনেক বেশি আফসোস হবে যাতে করে তারা তাদের জীবনটাকে কিভাবে নষ্ট করেছে। এজন্য আমরা সব সময় মনে রাখব যে এই জীবনের মূল্য কিন্তু অনেক বেশি এবং এই জীবনের প্রতিটা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
কিন্তু কিছু কিছু যুবকদের মধ্যে আমরা একটা জিনিস কখনো বোঝাতে পারি না যে এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত কতটা বেশি মূল্যবান। আর যে সময়টা তারা কঠোর পরিশ্রম করতে পারবে সেই সময়টাকে তারা যদি নষ্ট করে তাহলে কিন্তু তারা এই জীবনটাকে কখনো আর সঠিকভাবে উপভোগ করতে পারবে না। আসলে এই জীবনে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা জীবনের প্রতি কোন মায়া দয়া নেই এবং সবসময় নিজেদের জীবন থেকে মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলে। আর এর ফলে কিন্তু তারা পরবর্তীতে যে কত বেশি কষ্ট অনুভব করে তা কিন্তু তারা কখনো বুঝতে পারে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করতে না পারি।
আসলে আমরা যদি অবহেলা করে আমাদের জীবনের সময়টাকে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু এই সময় আমরা পরবর্তীতে আর কখনোই পাবো না।কেননা এই পৃথিবীতে মানুষের জন্ম যেমন আছে ঠিক তেমনি একদিন এই পৃথিবী ছেড়ে মানুষকে চিরজীবনের জন্য চলে যেতে হবে। তাই বলে যে আমরা এই পৃথিবীতে কোন ভালো কাজ করবো না এমন কোন কথা নেই। অর্থাৎ আমরা এই পৃথিবীতে বেঁচে না থাকলেও আমাদের ভালো কাজগুলো কিন্তু এই পৃথিবীতে সারা জীবনের জন্য বেঁচে থাকবে। আসলে এই জীবনটা এমন একটা সময়ের মধ্যে বাঁধা থাকে যে সেই সময়ের অতিরিক্ত কোন কিছু আমরা আমাদের জীবনে পাওয়ার চেষ্টা করলেও কখনো পাবনা। কিন্তু আমরা যদি ভাল কাজ করতে পারি তাহলে আমরা অনেক কিছু পেতে পারি এই জীবনে।
অর্থাৎ আপনি যদি সবসময় ভালো কাজ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং এই ভালোবাসা কখনো অন্য কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আপনি যদি মনে করেন যে মানুষের কাছ থেকে ভালোবাসা আপনি অর্থের বিনিময়ে কিনে নেবেন তা হলে এই জিনিসটা সম্পূর্ণ একটা ভুল ধারণা হবে আপনার। কেননা প্রকৃত ভালোবাসা এই পৃথিবী থেকে কখনো কিনে নেওয়া যায় না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি এবং এই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করতে পারি। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
