নিজেকে সজাগ রাখতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজেকে সজাগ রাখতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
জীবনের প্রতিটা ক্ষেত্রে অবশ্যই নিজেদেরকে সজাগ রাখতে হবে। কেননা আমরা যদি নিজেদেরকে সজাগ না রাখতে পারি তাহলে কিন্তু বিভিন্ন সময় আমাদের জীবনে বিভিন্ন ধরনের নতুন নতুন বিপদ এসে হাজির হবে। এজন্য কখন আমাদের জীবনে বিপদ আসবে সেই জিনিসগুলো যদি আমরা সজাগ থেকে সেই বিপদের মোকাবেলা করতে পারি তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটা অনেক বেশি সহজ হবে আমাদের জন্য। কিছু কিছু মানুষ আছে সব সময় চেষ্টা করে যারা জীবনে বড় হওয়ার। অর্থাৎ তারা নিজেদেরকে বড় করার জন্য সব সময় বিভিন্নভাবে পরিশ্রম করতে থাকে এবং পরিশ্রমের মাধ্যমে তারা একটা সফলতার জায়গায় পৌঁছে যেতে পারেন। কেননা সফলতা অর্জন করা কিন্তু খুব সহজ বিষয় নয়।
আসলে একটা মানুষ যদি তার নিজের জীবনকে অনেক বেশি সহজ সরল মনে করে তাহলে সে অবশ্যই তার জীবন সম্পর্কে অনেক বেশি ভুল ধারণা রয়েছে। কেননা এই জীবনে চলার পথে আপনার সামনে বিভিন্ন ধরনের সমস্যা এসে হাজির হবে এবং সেই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে পারেন তবেই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। নতুবা আপনাকে এই সমস্যা কখনো সামনে এগিয়ে যেতে দেবে না এবং আপনার জীবনটা সেই ব্যর্থতার মধ্যে সারা জীবন রয়ে যাবে। এই পৃথিবীতে যারা নিজেদেরকে সজাগ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে তারা তাদের সামনে আসা সকল ধরনের সমস্যা সমাধান করতে পেরেছে এবং জীবনে সফলতা অবশ্যই অর্জন করতে পেরেছে।
একটা জিনিস মনে রাখতে হবে যারা অলস প্রকৃতির মানুষ তারা কখনো নিজেদের জীবন সম্পর্কে সজাগ থাকে না এবং বিভিন্নভাবে নিজেদের জীবনের সময়কে নষ্ট করতে থাকে। আসলে এই জীবনে সময় সব থেকে একটা মূল্যবান বিষয়ে যে একটি আপনি একবার হারিয়ে ফেলবেন সেই সময়কে আপনি কখনো আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য সব সময় আমরা সময়ের সৎ ব্যবহার করার চেষ্টা করবো এবং নিজেকে কখনো অলসতার মধ্যে কাটানোর চেষ্টা করব না। আসলে আমরা যদি সবাই মিলেমিশে কঠোর পরিশ্রম করতে পারি এবং একে অন্যের বিপদে সাহায্য করতে পারি তা হলেও কিন্তু সবাই সবার বিপদ থেকে রক্ষা পেতে পারবে। কেননা আপনার পাশের মানুষটি আপনার বিপদের সংকেত আগে পেতে পারে।
এজন্য আমরা একটা জিনিস মনে রাখবো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব সময় একে অন্যকে সাহায্য করতে হবে যাতে করে পরবর্তীতে আমরা কোন ধরনের বিপদে পড়লে সেই বিপদ থেকে তারাও আমাদের উদ্ধার করার চেষ্টা করে। এভাবে যদি আমরা একে অন্যের সাহায্য করতে পারি তাহলে কিন্তু এই জীবনের সামনের দিকে এগিয়ে চলার পথটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এজন্য প্রতিটা মুহূর্তে আমাদের সজাগ থাকতে হবে এবং যা কিছু হয়ে যাক না কেন আমাদের জীবনের লক্ষ্যটা সবসময় স্থির রাখতে হবে। আসলে জীবনের লক্ষ্য যদি আমাদের স্থির থাকে তাহলে কোন কিছু আমাদেরকে আর কখনো আটকে রাখতে পারবে না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
