প্রবাসীদের ঈদ উল আযহা উৎসবের আনন্দ।

in Colombia-Original5 days ago

বিসমিল্লাহির রহমানির রাহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা দেশ ও দেশের বাইরে রয়েছেন তাদের জন্য অবিরাম ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি এখনো পড়তে এসেছি প্রবাসীদের ঈদুল আজাহার যেভাবে উদযাপন করা হয়।
7861.jpg

পরিবার পরিজন ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে অনেক প্রবাসী আজ উদযাপন করছে ঈদুল আযহা পরিবারের কাছে অনেক প্রবাসীরা প্রিয়জন ছেড়ে একা একা এর উদযাপন করছে। প্রবাসীদের কাছে এটাই অনেক বড় কষ্টের তারা সারা জীবন টাকা ইনকাম করে পরিবার পরিজন সুখের জন্য কিন্তু নিজের সুখটা এভাবে সবসময় বিসর্জন দিয়ে থাকে।
7716.jpg
আজ একটি মহৎ উৎসবের দিন পরিবারের কাছ থেকে দূরে থাকা কতটা কষ্টের সেটা আমি যদি প্রবাসী না হতাম তাহলে এটা ফিল করতে পারতাম না। যাই হোক সব সময় প্রবাসীরা পরিবারের সুখের জন্যই সব সেক্রিফাইস। সকালে ঈদের দিন আমার বন্ধুর ভাই আর আমি খুব সকাল সকাল গোসল করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নামাজ পড়ার উদ্দেশ্যে।

7719.jpg

আমাদের মত অনেকেই পায়ে হেঁটে মসজিদে যাচ্ছে ঈদুল আযহার নামাজ আদায় করার জন্য নামাজ শুরু হবে আটটার সময় ৭ঃ৪৫ মিনিটে বাসা থেকে বের হয়েছি রাস্তার দুই সাইড দিয়ে গাড়িগুলো সাজানো আছে যারা গাড়িতে করে আসছে তারা এভাবেই গাড়িগুলো পার্কিং করে আমাদের সাথে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে।

7717.jpg

মসজিদে গিয়ে দেখি অনেকটা দেরি হয়ে গেছে কানায় কানায় ভর্তি মুসল্লিরা সবাই ঈদের ছুটিতে বাসায় এসেছে পরিবারের সাথে ঈদ পালন করছে আর এই কারণেই মসজিদে আজ মুসল্লির কোন অভাব নাই সবাই তাদের কর্মব্যস্ততা ছেড়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে এসেছে।

7724.jpg

যাই হোক কিছু সময় দাঁড়িয়ে রইলাম তারপর যখন নামাজ শুরু হল তখন মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গেল তখন অনেকটাই ফাঁকা হলো এরপর নামাজ শেষ করে ইমামের খুতবা শুনলাম।

7725.jpg

বাসায় ফেরার পথে বন্ধুদের সাথে নিয়ে বাসায় আসবো তার আগে দোকান থেকে কিছু ঠান্ডা পানি কিনে নিয়ে আসলাম অনেক বন্ধুরাই আসবে বাসায় তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে একসাথে এই একটি দিন খাওয়া দাওয়া করব বলে।

7745.jpg

কর্ম ব্যস্ততা ছেড়ে বছরের একটি দিন আমরা এক জায়গায় বসে সকল বন্ধুরা খেতে পারি আর এটাই প্রবাসীদের ঈদের আনন্দে যাই হোক ঈদের উৎসব শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে কাল থেকে আবারো ডিউটি করতে হবে।

7744.jpg

তো বন্ধুরা এভাবেই কাটল এ বছরের ঈদুল আযহা আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Thank you so much for supporting me