The natural beauty of the cloud fair is breathtaking.
নীল আকাশের নিচে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ধরতে ইচ্ছা করে।
প্রকৃতির দিকে তাকালে সবারই মন ভালো হয়ে যায় কেননা প্রকৃতি এত সুন্দর যেটার বর্ণনা করে শেষ করা যাবে না তাই আমি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি প্রকৃতির মাঝে থাকতে বেশি ভালোবাসি।
আজ সারাদিন রোদে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস তবে বিকালের টাইমে রৌদ্র থাকলেও সেটা গায়ে লাগাতে ভালো লাগছিল কেননা ঠান্ডা বাতাস বইছিল এর পাশাপাশি আকাশের মেঘমেলা গুলো ধীরে ধীরে উড়ছিল দেখতে ভালই দেখাচ্ছিলো।
বিচ্ছিন্ন নীল আকাশের মাঝে মাঝেমধ্যে সাদা বর্ণের মেঘমালা গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে এই মেঘমালা গুলো সব সময় দেখা যায় না মাঝেমধ্যে দেখতে পাই। ব্যস্ত নাই এই শহরে ব্যস্ততার কারণে অনেকেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে না।
অনেকদিন ধরে এমন দৃশ্য ক্যামেরা বন্দি করার জন্য অপেক্ষায় ছিলাম তবে আজ বিকাল বেলা সেটা পূর্ণ হল আমাদের কোম্পানির ভিতরে অনেক ফাঁকা জায়গা রয়েছে মূলত সেখান থেকেই আকাশ খুব ভালো দেখা যায় আমি অনেকগুলো ছবি উপর থেকে তুলেছি আবার অনেকগুলো নিচ থেকে বাড়িয়ে তুলছি।
প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে পেরে আনন্দিত তার পাশাপাশি নিজের কয়েকটি সেলফি তুলেছি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আপনারা চাইলে একটু সব সময় বের করে আকাশের দিকে তাকাতে পারেন উপভোগ করতে পারেন এমন দারুন দৃশ্যগুলো।
তো বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।








Thank you so much for supporting me.