শহরের এক নীরব গল্প: শিরক, ভয় আর মুক্তি
শহরের ব্যস্ত জীবনে সবাই ছুটছে। অফিস, ট্রাফিক, ফোনের নোটিফিকেশন সব মিলিয়ে এক অস্থির সময়। এই শহরেই থাকে আরিফ। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে তার ভেতরে অদ্ভুত ভয় কাজ করা শুরু করলো। রাতে ঘুম ভাঙে, বুক ধড়ফড় করে, মনে হয়। আমার উপর কেউ কিছু করেছে।
অফিসের সহকর্মীরা বললো,
এগুলো শিরকের প্রভাব হতে পারে।
অমুক জায়গায় এক হুজুর আছে।
আরিফ দ্বিধায় পড়ে গেল। এক মুহূর্তের জন্য সে ভাবলো আসলেই কি কেউ তার জীবন নষ্ট করে দিয়েছে? এক রাতে বাসার ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল সে। হাজারো আলো, কিন্তু মনে শান্তি নেই। তখন হঠাৎ মনে পড়লো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি ঠিক?
সেই রাত থেকেই সে বদলে গেল। তাবিজ বা মানুষের পেছনে না গিয়ে সে নামাজে মন দিলো।
প্রতিদিন আয়াতুল কুরসি, ফালাক আর নাস পড়তে শুরু করলো। আল্লাহর কাছে শুধু এটুকুই চাইলো আল্লাহ, আমাকে হেফাজত করুন।
কয়েকদিন পর সে টের পেল ভয়টা আর আগের মতো নেই।মন হালকা লাগছে। আরিফ বুঝলো
শিরক বা কুফরি কাউকে জোর করে লাগানো যায় না।আল্লাহর উপর ভরসা থাকলে, কোনো অন্ধকার কাছে আসতে পারে না। এই শহরের আলো অন্ধকারের মাঝেওআসল আলোটা আসে আল্লাহর দিকে ফিরে গেলে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: শহরের এক নীরব গল্প: শিরক, ভয় আর মুক্তি
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin