You are viewing a single comment's thread from:

RE: সম্পর্ক স্থায়ী এবং সুদীর্ঘ হয় উভয়ের সম প্রচেষ্টায়।

in Incredible India3 years ago

একজন অপরজনের সমস্ত বিচারব্যবস্থা নতশিরে মেনে নিলেই সংসার, সম্পর্ক সুখের হয়।
একজন পুরুষ দেরি করে বাড়ি ফিরলে, বন্ধুদের সাথে ছুটির সময় অতিবাহিত করলে বা ছুটির দিনে তাদের সাথে কোথাও ঘুরতে গেলে সেখানে মেয়েদের প্রতিবাদ কর চলবে না।

ঠিক এরকমটাই অনেক মেয়েরা সহ্য করতে পারে না। এর প্রতিবাদ তাদের না করলে পেটে খাবার হজম হয়না। কিন্তু এমনটি করা একদমই ঠিক নয় প্রতিটা মেয়ের। দুজন দু'জনের প্রতি আনুগত্য ও অনুগ্রহ থাকা চাই।

একটা কথা আছে না? এক হাতে তালি বাজে না। দুজনের একজন যদি চায় সম্পর্ক টিকিয়ে রাখার, আরেকজন যদি টিকিয়ে রাখার চেষ্টা না করে, তাহলে কিন্তু টিকিয়ে রাখা খুবই কঠিন। আপনি খুব সুন্দর কথা বলেছেন, আপনার পোস্টে। অনেক ভালো লাগলো, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 71764.74
ETH 2130.87
USDT 1.00
SBD 0.50