রাস্তায় চলতে গেলে কত রকম মানুষের মুখোমুখি হতে হয়

in Incredible Indiayesterday

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলের ভালো লাগবে ।

IMG20260329165537.jpg

সেদিন আমরা গাড়ি থেকে নেমে প্রায় ১৫ মিনিট দেবগ্রাম বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলাম ।আসলে নতুন হাইওয়ে হচ্ছে ওখানে। তাই ওই জায়গাটায় প্রচন্ড জ্যাম। প্রায়শই নাকি ওখানে এক্সিডেন্ট লেগেই রয়েছে। এরপর বেশ খানিকক্ষণ পর বাস আসার পর বাসে সাথে সাথে উঠে পড়েছিলাম।এদিকে বাসের যে কন্টাকটার থাকে এত ব্যবহার খারাপ তা বলার নয়। কারণ আমরা বাসে উঠবো সেই মুহূর্তেই উনি বলছেন যে উঠবে সে উঠে পড়ুক আমাদের দাঁড়ানো সময় নেই ।এদিকে আমরা জানি বাস চলাচল করে প্যাসেঞ্জার তোলার জন্য । কিছু মানুষ উঠতেই পারেনি।বাসের কন্টাকটার উনি বেশ সুন্দর সিটে বসে রয়েছেন। আর ওখান থেকেই বলছেন যে উঠবেন উঠে পড়ুন। এদিকে মানুষের ওঠা শেষ হচ্ছে না কিন্তু বাস ছেড়ে দিয়েছিল। আশ্চর্যের বিষয় সেদিন যে দেখলাম।

IMG20240525161426.jpg

দুই মামা আর আমার বর তিনটে সিটে বসে পড়ছিল ।এদিকে আমি ওই কন্টাকটারটার পাশেই বসে ছিলাম। খানিকটা পর যাওয়ার পর উনি আবার উঠে নতুন প্যাসেঞ্জার কিছু মানুষের কাছ থেকে বাসের ভাড়া নেবে বলে। আমি সেই মতো জানলার ধারে এগিয়ে গিয়ে বসেছিলাম।বর বললেন জানালার ধারে বসার জন্য।আমি জানালার ধারে বসতে ভালোবাসি তাই।কিন্তু উনি আবার এসে আমাকে ওখান থেকে সরিয়ে দিল। কন্টাক্টকার আমাকে বললেন এরপরে আপনি এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসবেন। ভাবলাম ওনাকে কিছু বলি যে আমরা তো প্যাসেঞ্জার। তাই আমাদেরই বসতে দেওয়া দরকার। মেয়ে মানুষ বলে হয়তো এইরকম ব্যবহার। মামাদের বললে হয়তো ঝামেলা করত।কিন্তু উনি আমাকে উঠিয়ে নিজেই পুরো দুটো সিট জুড়ে বসে থাকবেন। কিন্তু কিছু বললাম না। তর্ক করলেই তর্ক বাড়ে। তাই কিছুটা আসবার পরে বর বলল পিছনের সিটে গিয়ে উঠে বসতে।

দুজনে মিলে বসার পরে দেখি বাসে একটা ভিক্ষুক উঠলো, সকলের সাথেই পয়সা চাইছে কিন্তু কেউ দিল না দেখে আমার বর বলছে আমার কাছে খুচরো পয়সা নেই ।তাই আমিও দিতে পারব না। কিন্তু ভিক্ষুকটা বলছে আমি খুচরো করে দেবো আপনি আমাকে টাকা দেন। ভিক্ষুক টা সাথে সাথে পকেট থেকে খুচরো পয়সা দেখাচ্ছে। মানে যেন তেন প্রকারে উনাকে ভিক্ষে দিতেই হবে। সেই মতো বর যে পকেট থেকে একটা টাকার কুড়ি টাকার নোট বের করে উনার হাতে দেয়। উনি তখনই টাকাটা নিয়ে পালাতে যায়। কিন্তু বর বলে যে আমাকে টাকা ফেরত দাও। কিন্তু ওই লোক তখন বলে এই টাকায় কি হবে বলুন ।তখনই পিছন থেকে একজন ভদ্রলোক বলে উনি যা দিচ্ছেন সেটাই আপনি খুশি মনে নিতে পারছেন না। উনাকে টাকা ফেরত দিন। এদিকে বর টাকা চাইছিল ।তখন ঐ লোকটি আবার বাধ্য হয়ে টাকা ফেরত দেয়। এদিকে ওই লোকটি আবার আমাদের কে উল্টে হুমকি দেয়।

কিন্তু হুমকি মাথায় উনি কি কথা বললেন সেটাই আমরা বুঝে উঠতে পারিনি ।এই বলে উনি সোজা বাসে থেকে নেমে সোজা চলে গেল। কিন্তু আর কোন বাসে ওঠার জন্য অপেক্ষায় রইলো না। এর থেকে বোঝা গেল উনি কোন ভিক্ষুক নয়। হয়তো কোন নেশা টেশা করে বাসে যে কোন মানুষ দেখলে এই ভাবেই টাকা নিয়ে চম্পট দেয়। যাইহোক এরপরে আবারো বাস ছেড়ে দিয়েছিল ।এরপর খানিকক্ষণ পর আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছিলাম। ওখান থেকে আবার টোটো ধরে রওনা দিয়েছিলাম বাড়ির পথে। যেখানে নেমেছিলাম সেখান থেকে বাড়ি প্রায় অনেকটাই রাস্তা। বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল ।তখন বাজে প্রায় সন্ধ্যা ৬:৩০টা।

এরপর যে যার মত বাড়ি চলে গিয়েছিলাম। গত রবিবার দিন টা এইভাবে আমাদের জার্নি করে কেটে গিয়েছিল ।রাস্তাঘাটে বেরোলে কত রকমের মানুষ দেখা যায়। আবার আমরা যেকোনো সমন্ধ করতে গেলে কত রকম মানুষের সাথে আমাদের পরিচয় হয়। আসলে সমাজে বসবাস করতে করতে আমরা অনেক ভালো খারাপ বিভিন্ন ধরনের মানুষের মুখোমুখি হয়। তবে এখনকার দিনে খারাপ মানুষ বেশি।


আজ এইখানেই শেষ করলাম। আবার ও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 yesterday 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 66857.56
ETH 2052.07
USDT 1.00
SBD 0.51