You are viewing a single comment's thread from:

RE: সুন্দর একটি বিকাল

in Incredible India11 months ago

দারুন একটি পোষ্ট করলাম ।ভাই আপনি সত্যিই ঠিক বলেছেন ,প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মনকে ভালো করে দিতে পারে। প্রকৃতির এমনই মায়া যা মনে জমে থাকা হাজারো কষ্টের পাহাড় নিমিষে দূর করতে পারে ।

আপনি যেহেতু গ্রাম বাংলায় থাকেন সূর্য উদয় থেকে সূর্য অস্ত এই প্রকৃতির সৌন্দর্য দেখার সৌভাগ্য আপনার সব সময় হয়ে থাকে ।আপনার পোস্টের প্রতিটি ছবি খুবই সুন্দর, বিশেষ করে প্রথম ছবিটি বেশ ভালো লেগেছে ।

সূর্য অস্ত যাওয়ার সময় মুহূর্তে সূর্য সোনালী রুপ ধারণ করে সত্যি দেখতে বেশ লাগে ।মনে হচ্ছে যেন এইতো আপনি সূর্যটাকে আপনার হাতের মুঠোয় ধরেছেন।

। আমরা যারা শহরে থাকি তারা ইট পাথরের এই শহরে সূর্য অস্ত যাওয়ার সেই সুন্দর দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে থাকি। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63134.96
ETH 1825.05
USDT 1.00
SBD 0.49