সুন্দর একটি বিকাল
মন ভালো করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ভূমিকা পালন করে।। আপনি খেয়াল করলেই দেখতে পারবেন যখন আপনার মন খারাপ থাকবে প্রাকৃতির মাঝখানে গেলে অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে।। আমাদের প্রতিটি মানুষের মন ভালো করার কিছু মাধ্যম থাকে আর যখন মন খারাপ থাকে আমরা সেই কাজগুলো করতে ভীষণ ভালোবাসি।। মাঝে মাঝে আমার মন খারাপ হলে বিকাল মুহূর্তে হাঁটাহাঁটি করতে বের হই আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার চেষ্টা করি।।
আমরা গ্রামে বসবাস করি আর আমাদের চারপাশে ই সবুজ প্রাকৃতিক দৃশ্য সব সময় চোখে পড়ে।। প্রাকৃতিক দৃশ্য মানুষকে অনেক বেশি আনন্দ দিয়ে থাকে।। শহরের মানুষ এরকম প্রাকৃতিক দৃশ্য খুবই কম দেখতে পায় কারণ তাদের চারপাশেই শুধু দেওয়ালের পাচির।। আর সেই অনুযায়ী আমরা গ্রামের মানুষ অনেক ভালো আছি একদম খোলামেলা পরিবেশে সব সময় চলাফেরা করতে পারি।।
ভালো লাগতেছিল না তাই মন ভালো করার জন্য রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে ছিলাম। আর কিছু দূর যেতে দেখতে পাই একটা ব্রিজ আর এটি নতুন হয়েছে এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি।। বাসা থেকে কিছুটা দূরে আর মাঝে মাঝেই সেখানে যাওয়া হয়।। যেহেতু বিকেল হয়েছে আর বিকালের মুহূর্তে সেখানে গেলে বেশ ভালো লাগে।। তাই ভাবলাম সেখানে যেয়ে কিছুটা সময় অতিবাহিত করি।।
![]() |
|---|
![]() |
|---|
আর সেখানে যেয়ে বসে থাকতেই নজর পড়ে সূর্যের দিকে যেন আমার দিকে তাকিয়ে আছে।। তাই আমিও ভাবলাম একটু ভালোভাবে নজর দেই সূর্যের দিকে।। তাই হাতটা বাড়ালাম আর চেষ্টা করলাম হাতের আঙ্গুলের মাঝখানে সূর্যকে নেওয়ার।। বাহ কি চমৎকারভাবে হাতের মাঝখানে সূর্য বসে গেল দেখতেই অনেক ভালো লাগতেছিল।।
![]() |
|---|
![]() |
|---|
বিকাল মুহূর্তে এরকম দৃশ্য খুবই কম নজরে পড়ে।। যেহেতু এবার নজরে পড়েছে তাই চেষ্টা করলাম ভালোভাবে বেশ কিছু ফটোগ্রাফি নেওয়ার।। সূর্য অস্ত্র যাওয়ার মুহূর্ত সত্যি অসম্ভব সুন্দর লাগে।। যখন হাত দিয়ে সূর্যর ফটোগ্রাফি নিছিলাম মনে হচ্ছিল সূর্য আরও কাছে চলে আসছে।। আর দেখতেই ভালো লাগছিল আর এই ভালোলাগার মুহূর্ত আরো কিছু সময় উপভোগ করার চেষ্টা করলাম।।
![]() |
|---|
আর একটু পরেই একটা ছোট ভাইও সেখানে আছে আর তাকে দেখাচ্ছিলাম সূর্য অস্ত্র যাওয়ার দৃশ্য।। সেও দেখে বলতেছিল খুবই চমৎকার লাগছে দেখতে।। পরে দুজনে মিলে সেই দৃশ্য উপভোগ করতে ছিল।।
![]() |
|---|
মাঝে মাঝেই এই ছোট ভাইয়ের সাথে সময় অতিবাহিত করি।। বাসা থেকে কিছুটা দূরে সে থাকে কিন্তু খুব বেশি দেখা মেলে না কারণ সেও পড়াশোনা নিয়ে ব্যস্ত।। কিন্তু রমজান মাস আসার পরে বিকেল মুহূর্তে তার সাথে দেখা হয়।। পরে তার সাথে ও বসে থাকে অনেকক্ষণ গল্প করতে ছিলাম।।
বিকাল মুহূর্তে তার সাথে সময় অতিবাহিত করতে ভালই লাগতেছিল।। রমজান মাসে বিকাল হলে একটু খারাপই লাগে মনে হয় সময় অতিবাহিত হচ্ছে না।। পরে তার সাথে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে বাসায় চলে আসে।। আর এ ভাবেই আনন্দ সাথে একটি বিকাল অতিবাহিত করি।।






Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
মন ভালো করার জন্য প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার চাইতে বোধকরি আর কিছু হয় না।তবে শহরে বিশেষ করে আমরা যারা ঢাকায় বাস করি আমাদের এই সুযোগ নেই বল্লেই চলে।
আপনার আজকের বিকেলটা যে বেশ ভালো কেটেছে সেটা বুঝা যাচ্ছে।আপ্নার ছবিগুলি অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আপানার বিকেলটা আমাদের সাথে শেয়ার করার জন্য ।
এটা একদম সঠিক ঢাকা শহরে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাও না ভাগ্যের ব্যাপার এক কথায় নেই বললেই চলে।। ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
আপনার পোস্ট টা পড়ে অনেক ভালো লাগল। প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার অনুভূতি খুব সুন্দর করে তুলে ধরেছেন।যাইহোক ফ্রী সময়ে ছোট ভাইকে নিয়ে সময় কাটিয়েছেন এটা দেখে অনেক ভালো লেগেছে। এছাড়া আপনি পোস্টে তুলে ধরেছেন গ্রামের প্রকৃতির ও শহরের প্রকৃতির পার্থক্য চমৎকারভাবে বর্ণনা করেছেন। তাই পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন
আমরা যারা গ্রামে বসবাস করি তারা প্রাকৃতিক সৌন্দর্য সবচাইতে বেশি উপভোগ করতে পারি।। ধন্যবাদ জানাই চমৎকার কমেন্টের জন্য ভালো থাকবেন।।
দারুন একটি পোষ্ট করলাম ।ভাই আপনি সত্যিই ঠিক বলেছেন ,প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মনকে ভালো করে দিতে পারে। প্রকৃতির এমনই মায়া যা মনে জমে থাকা হাজারো কষ্টের পাহাড় নিমিষে দূর করতে পারে ।
আপনি যেহেতু গ্রাম বাংলায় থাকেন সূর্য উদয় থেকে সূর্য অস্ত এই প্রকৃতির সৌন্দর্য দেখার সৌভাগ্য আপনার সব সময় হয়ে থাকে ।আপনার পোস্টের প্রতিটি ছবি খুবই সুন্দর, বিশেষ করে প্রথম ছবিটি বেশ ভালো লেগেছে ।
সূর্য অস্ত যাওয়ার সময় মুহূর্তে সূর্য সোনালী রুপ ধারণ করে সত্যি দেখতে বেশ লাগে ।মনে হচ্ছে যেন এইতো আপনি সূর্যটাকে আপনার হাতের মুঠোয় ধরেছেন।
। আমরা যারা শহরে থাকি তারা ইট পাথরের এই শহরে সূর্য অস্ত যাওয়ার সেই সুন্দর দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে থাকি। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।
আপনি একেবারেই ঠিক বলেছেন প্রাকৃতিক সৌন্দর্যের ভূমিকা অপরিসীম আমরা আমাদের মন খারাপের কারণগুলো শুধুমাত্র প্রকৃতির কাছে বললে প্রকৃতি তার কোন সাড়া দেয় না অর্থাৎ কাউকে বলার মত চেষ্টা করেনা প্রকৃতি এমন একটা জিনিস যেটা আমাদের মন ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আপনি সূর্য ডুবে যাচ্ছে অথচ সূর্যটাকে ধরে রাখার চেষ্টা করছেন।
একদম সঠিক বলেছেন প্রাকৃতিক এমন একটা জিনিস যেটা আমাদের মন ভালো করার জন্য অনেক বেশি কাজ করে থাকে।। অনেক মানুষ আছে মন খারাপ থাকলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে এতে তার মন ভালো হয়ে যায়।।
আমি মাঝে মাঝেই এমন করি যখন আমার মন খারাপ হয়ে থাকে তখন ছাদে গিয়ে চারপাশের গাছপালা গুলো দেখতে থাকে আর আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে মনে হয় আকাশের সাথে কোন এক গভীর সম্পর্ক রয়েছে আসলে নিজের মনের অনুভূতি শুধুমাত্র তার কাছে প্রকাশ করতেই অনেক বেশি পছন্দ করি কারণ আমি বিশ্বাস করি সে কখনোই কারো কাছে আমার অভিযোগ করবে না।