Better Life with Steem || The Diary Game || November 30, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৩০শে নভেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজকে আমাকে বাজার যেতে হবে। এরপর ফ্রেশ হয়ে নিয়ে ময়লার গাড়ী আসলে আমি তাতে দুটো ময়লার প্যাকেট ফেলে দিয়ে ঘরে ফিরে আসলাম। তারপর এক কাপ কফি বানিয়ে আমি আজকের আনন্দবাজার পত্রিকা পড়লাম। রবিবাসরীয়টা অবশ্য পরে পড়বো বলে রেখে দিয়েছি। এখন বেশ ঠান্ডা পড়েছে বলে আমি ঘুম থেকে উঠে চা না খেয়ে কফি খাচ্ছি। তারপর বাজারে গিয়ে আমি প্রথমে ফুলকপি, টম্যাটো, কাঁচালংকা, ধনেপাতা আর পাতিলেবু কিনলাম।

তারপর আমি সোজা মাছের বাজারে গেলাম। আমি রবিবার সাধারণত চিকেন বা মাটন খাই। আমি মাসে একবারের বেশি মাটন খাই না। এই মাসের কোটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার পোলট্রির মুরগীর মাংস খেতে ইচ্ছে করলো না। মাসের শেষে দেশী মুরগী কেনার সামর্থ্য আমার আপাতত নেই। তাই মাছের বাজার থেকে আমি শঙ্কর মাছ কিনলাম। বাজারের একটা দোকান থেকে চারটে কচুরি আর দুটো জিলিপি কিনে আমি বাড়ী ফিরে আসলাম।
বাড়ী এসে আমি কচুরি আর জিলিপি দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর এক কাপ চা খেয়ে নিয়ে আজকের রান্নার জন্য প্রস্তুতি নিলাম। প্রথমে আমি আলু, টম্যাটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচালংকা দিয়ে বেশ কষা কষা করে শঙ্কর মাছ রান্না করলাম। লাল রং আনার জন্য আমি কাশ্মীরি লংকার গুঁড়ো ব্যবহার করেছি। অন্যদিকে ইন্ডাকশনে ভাত ততক্ষণে রান্না হয়ে গেছে। তারপর আমি পাতিলেবু, কাঁচালংকা আর লবণ দিয়ে ধনেপাতার চাটনি বানালাম। এই চাটনিটা আমি বেশ কয়েকদিন ধরে খেতে পারবো।
দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়য়ে গেলো। তারপর আমি ল্যাপটপ অন করে অনলাইনে এক ঘন্টার মতো সময় কাটালাম। এরপর স্নান করে নিয়ে লাঞ্চ করে আমি কয়েক ঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।



আজকেও বিকেল ৫টা নাগাদ আমার ঘুম ভাংলো। আমি এক কাপ কফি খেয়ে নিয়ে সন্ধ্যে দিলাম। তারপর ড্রেস চেঞ্জ করে আমি হাঁটতে বের হলাম। হাঁটার সময় একটা ছোটো গয়নার দোকানে দেখি যে একজন কাস্টমার তার পোষা কুকুরকে নিয়ে বসে আছেন। দেখে বেশ ভালো লাগলো বলে আমি একটা ছবি তুলে নিলাম। এরপর বাড়ী ফিরে এক কাপ চা করে আমি ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে হওয়া প্রথম এক দিনের ম্যাচ দেখতে লাগলাম।
৩৪৯ রান করেও ইন্ডিয়াকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এই ম্যাচটা জিততে। বিরাট কোহলি শতরান করেছে কিন্তু সেটা আমার দেখা হয়নি, পরে হাইলাইটসে দেখে নিতে হবে। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমি জলি এল.এল.বি ৩ মুভিটা দেখা শুরু করলাম। মুভি দেখা শেষ হয়ে গেলে আমি ডিনার করে নিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৩০শে নভেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1995505291304292596
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Curated by : @ahsansharif
@ahsansharif, thanks a lot for your support.
মাটনের কোটা শেষ হওয়ার কারনে আপনি পোল্ট্রি মুরগি না কিনে মাছ কিনেই ভালো করেছেন ।পোল্ট্রি না খাওয়াই ভালো ।আমার বাড়িতেও আনা বন্ধ করেছি ।
তবে আপনার এই শঙ্কর মাছটাকে আমি অবশ্য একদমই চিনতে পারলাম না।অবশ্য আমি হাতেগুনা কয়েকটি মাছ ছাড়া তেমন একটা মাছ চিনিওনা ।তবে এই মাছ যেভাবে আপ্নি রান্না করেছেন বলে লিখেছেন তাতে খেতে যে খুব ভালো হয়েছে তাতে ভুল নেই।
আপানার ধনেপাতা লংকার চাটনির কথা পরে লোভ লাগছিলো ।অনেক দিন পরে আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো ।
ভালো কথা আপনার মেয়ে কেমন আছে জানাবেন।
ভালো থাকবেন সবসময়
আমি ভালো না থাকলেও আমার মেয়ে ভালো আছে। আপনিও ভালো থাকবেন সবসময়।