মটন রান্নার রেসিপি

in Incredible India3 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

শ্বশুর বাড়িতে শাশুড়ি মা নিজেই প্রতিদিন রান্না করেন। আর উনি খুব ভালো রান্না করেন। তাই আমি খুব একটা বেশি রান্না বান্না এই বাড়িতে এসে এখনো করিনি। আমি ওনাকে রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে দিই। তবে রবিবার শাশুড়ি মা গিয়েছিলেন মায়াপুর। আর শ্বশুর মশাই বাড়িতেই ছিলেন। উনি বাজার থেকে মটন কিনে এনে ছিলেন। আর মায়ের যেহেতু রান্না করার মতো সময় ছিল না তাই মা আমাকে সমস্তটা বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন।

1000398692.jpg

আমি যেহেতু মটন আগে কখনো রান্না করিনি তাই রান্না করতে একটু ভয় পাচ্ছিলাম। আগে তো বেশিরভাগ রান্না বৌদিই করতো। আমি দাঁড়িয়ে দেখতাম বা সাহায্য করতাম। তবে পুরোপুরি নিজে দায়িত্ব নিয়ে মটন রান্না করিনি। সেইদিন রবিবার থাকাই আমার বর বাড়িতেই ছিল। তাই ওকেও কাজে লাগিয়ে নিয়েছিলাম। ও আমাকে অনেক হেল্প করেছিল।

চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে মটন রান্না করেছিলাম.....

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
আলুচারটে বড় মাপের আলু
নুনপরিমাণ মতো
হলুদপরিমাণ মত
মটন৫০০ গ্রাম
গোটা গরম মসলাপরিমাণ মতো
কাঁচা লঙ্কা১২ টা
আদাপরিমাণ মত
রসুনপরিমাণ মতো
পেঁয়াজচারটে বড়ো সাইজের
১০সর্ষের তেল১৫০ ml
১১তেজপাতাদুটো
১২জিরের গুঁড়ো১ চামচ
১৩লঙ্কার গুঁড়ো১চামচ
১৪ধনের গুঁড়োহাফ চামচ
১৫গরম মসলাহাফ চামচ
১৬মিট মসলাহাফ চামচ

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমে মটনগুলোকে ভালো করে ধুয়ে নেবো।

1000398668.jpg

ধাপ ২ :

এরপর আলু গুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেব।

1000398670.jpg

ধাপ ৩ :

এরপর পেঁয়াজ, লঙ্কা, রসুন ও পেঁয়াজ কেটে নেব। তারপর খানিকটা পেঁয়াজ কুচি তুলে নিয়ে বাকি পেঁয়াজ, লঙ্কা, রসুন ও আদার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার পর ছবি তোলার কথা আমার মনে ছিল না।

1000398672.jpg

ধাপ ৪ :

এরপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে ফুটিয়ে নেব। জল ফুটে এলে তার মধ্যে পরিমাণ মতো গোটা গরম মসলা দিয়ে দেব।

1000398674.jpg

ধাপ ৫ :

এরপর তার মধ্যে মটনগুলো দিয়ে দেব। এরপর ২ টো সিটি দিয়ে হালকা সিদ্ধ করে নামিয়ে রাখবো।

1000398676.jpg

ধাপ ৬ :

এরপর আলু গুলোর মধ্যে হালকা হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াই ওভেনে বসিয়ে গরম হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে আলু গুলোকে ভেজে নেব।

1000398678.jpg

ধাপ ৭ :

এরপর ঐ তেলের মধ্যেই আরো একটু তেল দিয়ে দেব। তারপর তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দেব। তারপর তার মধ্য দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ।

1000398680.jpg

ধাপ ৮ :

পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব ।তারপর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণমতো লবণ। এরপর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা ও লঙ্কার পেস্ট।

1000398682.jpg

ধাপ ৯ :

এরপর একটা পাত্রের মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ জিতের গুঁড়ো, পরিমান মত হলুদ গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নেব।

1000398684.jpg

ধাপ ১০ :

এরপর গুলিয়ে রাখা মসলাগুলো কড়ায়ে দিয়ে দেব। তারপর সমস্ত মসলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মসলা থেকে তেল ছাড়া পর্যন্ত মসলাগুলোকে ভেজে নেব।

1000398686.jpg

ধাপ ১১ :

মসলা থেকে তেল ছেড়ে এলে, তার মধ্যে সিদ্ধ করে রাখা মটনগুলো দিয়ে দেব।

1000398688.jpg

ধাপ ১২ :

এরপর তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে মসলার সাথে আলু ও মটনগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তার মধ্যে সিদ্ধ করা মটন তুলে নেওয়ার পর যে জলটা ছিল সেটা পরিমাণমতো ঢেলে দেব।

1000398690.jpg

ধাপ ১৩ :

এরপর আলু গুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। জলটা শুকিয়ে এলে এবং মাংস ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে এলে বুঝতে হবে আমাদের রান্না হয়ে গেছে।

1000398692.jpg

ধাপ ১৪ :

এরপর নামানোর আগে গরম মসলার গুঁড়ো ও সামান্য মিট মসলার গুঁড়ো দিয়ে দেব। তাহলেই আমাদের মটন রেডি হয়ে গেল।

1000398694.jpg

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।।

Sort:  
Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team
1000040721.png
Curated By @memamun
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.049
BTC 67583.08
ETH 1971.78
USDT 1.00
SBD 0.46