Art exhibition 2025(part-II)

in Incredible Indiayesterday

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি আর্ট এক্সিবিশন ঘুরে দেখার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভাল লাগবে।

1000407277.jpg
আর্ট এক্সিবিশন এর একটি পর্ব আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে নানা ধরনের পরবর্তী পর্ব আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গত বছর ডিসেম্বর মাসে ক্রিসমাস ডে-র সময় আমাদের এখানে চার্চের প্রাঙ্গণে একটি আর্ট এক্সিবিশন এর আয়োজন করা হয়েছিল। আমি এবং আমার হবু বর সেখানে ঘুরতে গিয়েছিলাম। এখানে দেখা বেশ কিছু ছবি আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করব তার পরবর্তী পর্ব।

প্রথমেই আপনাদের দেখাবো বেশ কিছু রঙিন চিত্র। সেখানে ছিল একটি পার্বত্য এলাকার দৃশ্য, কলকাতা শহরে হলুদ ট্যাক্সির চিত্র, পাহাড়ি ঘেরা একটি লেকের ধারে বসে একটি ছেলে আগুন পোহাচ্ছে এমন চিত্র এবং তার সাথে ছিল একটি স্মৃতিসৌধের চিত্র।

1000407275.jpg
আমি এবং আমার বর দুজন মিলে ঘুরে দেখছিলাম এবং যে ছবিগুলো আমার পছন্দ হয়েছিল সেগুলো আমি ক্যামেরাবন্দি বলে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এরপর আপনাদের দেখাবো আরো কিছু ছবি। যেখানে ছিল একটা মান্ডালা আর্ট, পাঞ্জাবিতে করা একটি সুন্দর ডিজাইন, ছৌ নাচের মুখোশ পরা একটি চিত্র আর ছিল আরো একটি অসাধারণ আকর্ষণীয় চিত্র, যেখানে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'সহজপাঠ' বইয়ের ছবিগুলোকে সুন্দরভাবে অঙ্কিত করা হয়েছিল। খুব ভালোভাবে লক্ষ্য না করলে কিন্তু এটা চোখে পড়বে না। আমিও প্রথমে বুঝতে পারিনি, তবে পরে ভালোভাবে লক্ষ্য করে দেখেছিলাম সেখানে 'সহজপাঠ' বইতে নন্দলাল বোসের আঁকা ছবি গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে।

1000407273.jpg
এরপরে ছিল বেশ কিছু পোর্ট্রেট। পোর্ট্রেটগুলোর সকলকে আমি চিহ্নিত করতে না পারলেও এত সুন্দর ভাবে এঁকেছিল যে ছবি না তুলে থাকতে পারেনি। সেখানকার প্রতিটি ছবিই প্রশংসনীয় ছিল। এত সুন্দর ভাবে নিখুঁত হাতে সকলে এই কাজগুলো করেছিল যে প্রশংসা করতেই হয়। আমি নিজে তেমন ছবি আঁকতে পারি না তবে অন্য কেউ কোনো সুন্দর ছবি আঁকলে, তার প্রশংসা অবশ্যই করি। চলুন আপনাদের সাথে সেই ছবি গুলো শেয়ার করি।

1000407281.jpg
তারপরে ছিল, সবচেয়ে আকর্ষণীয় ছবি গুলো। এইগুলো সকল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। কারণ এগুলো শুধু ছবি ছিল না। প্রত্যেকটা ছবি কিছু না কিছু অর্থ বহন করছিল। সবগুলো হয়তো সকলের বোধগম্য নাও হতে পারে, যেমনটা আমার হয়নি, তবে কিছু কিছু ফটোর অর্থ অবশ্যই সকলেরই বোধগম্য হবে। ছবিগুলির মধ্যে একটিতে ছিল একটি মানুষের ছবি যার মুখের উপর একটি নোটের ছবি আঁকা আছে। এর অর্থ হল টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করা যায়। অর্থাৎ কোন অসৎ কাজ করে মানুষের মুখ বন্ধ রাখতে টাকাকে কাজে লাগানো যায়। সত্যিই একটা ছবি দিয়ে এই চরম সত্যটা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। একেই বলে শিল্প। আর বাকি ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি।

1000407279.jpg
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 68725.37
ETH 2081.14
USDT 1.00
SBD 0.50