"ছাদ বাগান: লেবু গাছের সমাহার"
![]()
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
আজকের পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো, ছাদ বাগানের পরের পর্ব। আগের পর্বে জানিয়েছিলাম যে মামা শশুর বাড়িতে ছাদবাগানে সবথেকে বেশি যে গাছটা লাগানো হয়েছে সেটা হলো "লেবুগাছ"।
|
|---|
বিভিন্ন ধরনের লেবু গাছ আছে সেখানে। পাতিলেবু থেকে শুরু করে গন্ধরাজ, কমলা, মৌসুমী লেবু বা মোসাম্বি লেবু। এমনকি নতুন একটা কাগজী লেবুর গাছও মামা শ্বশুর লাগিয়েছিলেন।
তবে সেই গাছটিতে লেবু না ধরলেও, প্রচুর পরিমাণে কচি পাতায় ভরে উঠেছিলো গাছটি। যেটা দেখতে অসাধারণ লাগছিলো। তাই গাছটির ছবি তোলার লোভ আমি সামলাতে পারিনি।
|
|---|
প্রতিটি লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তবে এই সবকথা জানা সত্ত্বেও ব্যাক্তিগত ভাবে লেবু খেতে আমার একেবারেই ভালো লাগে না। তবে হ্যাঁ এই গরমে লেবু জল বা লেবুর শরবতের কোনো তুলনা হয় না।
তবে মামাবাড়িতে সকলেই লেবু পছন্দ করে, আর ঠিক এই কারণেই এতো লেবু গাছ মামা লাগিয়েছিলেন। সত্যিই এই বিষয়টি ভাবতেও ভালো লাগে যে, খেতে বসার আগে ইচ্ছা হলে ছাদে গিয়ে নিজের হাতে একটা লেবু পেরে আনা সম্ভব।
|
|---|
তবে হ্যাঁ কমলালেবুর গাছটি মামা শখ করে লাগিয়েছেন। যতই ভালো লেবু হোক না কেন, আমাদের এখানে চাষ করা কমলালেবু তেমন মিষ্টি হয় না। একটু টক ধরনেরই হয়ে থাকে। আগেরবার নাকি দুটো লেবু হয়েছিলো। তবে আমি যখন ছবি তুলেছি, তখন গাছে নুতন পাতা হয়েছে। হয়তো তারপর ফুল ধরতে শুরু করবে।
|
|---|
যাইহোক ছাদে গিয়ে এতো ধরনের ছবি তুলতে তুলতে বেশ দেরি হচ্ছিলো, তাই শুভ ও ছাদে গিয়েছিলো। ব্যাস ওকে পেয়েই আমি গাছে হয়ে থাকা কয়েকটা লেবুর ছবি তুলে দিতে বললাম। আসলে গাছগুলো বেশ লম্বা ছিলো আর গাছে কাঁটা থাকায় আমি ভালো ভাবে ছবি গুলো তুলতে পারছিলাম না।
![]()
|
|---|
যাইহোক এরপর আমি নীচে চলে এলেও, শুভ আরও বেশ কয়েকটা গাছের ছবি তুলেছিলো। পরবর্তী পর্বে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আমি ছাদ বাগানের অন্তিম পর্ব উপস্থাপন করবো। আজকের পোস্ট পড়ে কেমন লাগলো, আর আপনাদের কাদের বাড়িতে এইরকম বিভিন্ন প্রজাতির লেবু গাছ আছে, তা অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।














