বসন্ত এসে গেছে! Spring has arrived!

মন খারাপ? মোবাইলে রিল দেখো! মন ভালো?
মোবাইলে রিল দেখো!
অর্থাৎ যেকোনো পরিস্থিতিতে আজকাল আমাদের সমাধানের একটাই মাধ্যম সেল ফোন!
আজকাল একাকীত্ব কাটাতে, কাউকে উপেক্ষা করতে, বাচ্চার কান্না থামাতে একটাই সমাধান সেল ফোন!
উপরিউক্ত বিষয়গুলোর সাথে হয়তো অনেকেই সহমত পোষণ করবেন, আবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে উপরিউক্ত লেখাগুলোর সাথে শীর্ষক এক্ সম্পর্ক কোথায়?
বিশদে লেখার শীর্ষক এর যথার্থতা জানতে সম্পূর্ণ লেখায় চোখ রাখুন।
- আমার লেখার শীর্ষক এর দুটি অর্থ রয়েছে:-

![]() | ![]() |
|---|

- প্রথম হলোএই মুহূর্তে ভারতে দোলযাত্রা পালনের প্রাক্কালে বাজারে, পিচকারি এবং নানা রঙের সমাহার!
উৎসবের আমেজ ভরপুর, সাথে দোলযাত্রা পালনের এক্ একজনের এক এক প্ল্যান এই সময়টিকে বাড়তি আকর্ষণ যোগায়।
এর সাথে যেটি আমার ব্যাক্তিগত ভাবে অত্যন্ত জরুরি মনে হয়, সেটি হলো মনের বসন্তকে অমলিন রাখা, তবে সেটি সেল ফোনের সাথে অতিবাহিত করে নয়, বরং নিজেকে সাজিয়ে, কখনও নিজেই নিজেকে কিছু সারপ্রাইজ দিয়ে!
দেখুন মনের দুঃখের সুযোগ নেওয়া ছাড়া কোনো মানুষ যে আর কোনো কাজে আসে না, বিষয়টি দেরিতে হলেও সময়ের সাথে বুঝতে শিখেছি বাস্তব আঘাত, অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে।
যারা আমার লেখা পড়েন তারাই শুধুমাত্র বুঝবেন পারিবারিক বেশ কঠিন সময় পার করেছি গত কয়েক মাসে, তবে যত বেশি ভাবতে বসেছি ততবেশি ডিপ্রেশন চেপে বসছিল!


তারপর নিজেকে সাজানোর পরিকল্পনা নয় আজকে বেরিয়ে পড়েছিলাম!
নিজেকে নিজে ভালো না বাসলে আর কে বাসবে?
আমি প্রায়শঃই কথাটি বলে থাকি, একলা এই পৃথিবীতে এসেছি, আবার একলাই এই পৃথিবী থেকে বিদায় নেবো, কাজেই নিজের খুশি অন্যের মধ্যে না খুঁজে নিজেকে সর্বাগ্রে খুশি করাই বুদ্ধিমানের কাজ, এটাই বর্তমানে আমি শিখেছি, তাই জীবনে বসন্তকে সতেজ রাখতে চলে গিয়েছিলাম পার্লারে।

![]() | ![]() |
|---|
আজকে, নেইল আর্ট সহ, হেয়ার হাইলাইট করিয়েছি, এবং সেলফি তুলতে তুলতে নিজেকে বলেছি বসন্ত কালও ছিল, আজও আছে আর যতদিন জীবিত থাকবো মনের বসন্ত থাকবে চির সতেজ!
যন্ত্রের আওতাভুক্ত, আসক্তি থেকে দূরে রাখতে বই পড়বার পাশাপশি, নিজের মনকে ভালো রাখতে নিজের খুশিকে গুরুত্ব দেওয়া আবশ্যকীয়।
জীবনের উত্থান পতনের মাঝে, দায়িত্ব পালনের আড়ালে নিজেকে সময় দিতে এবং নিজের জন্য ভাবতে অধিক সংখ্যেক মানুষ ভুলে যান!
আর অদ্ভুত বিষয় তারা নিজেদের এই বলে বুঝিয়ে রাখেন, আশেপাশের সম্পর্ক এবং পরিবারের সদস্যদের খুশি হলো নিজের খুশি!
পুরোপুরি অস্বীকার করছি না, তবে পুরোপুরি সমর্থনও করছি না, কারণটি উপরিউক্ত লেখায় উল্লেখিত।
তাই এই একলা আসা যাওয়ার মাঝে নিজের দিকে একটু তাকানো স্বার্থপরতা নয়।
ব্যস্ততার মাঝে রিল না দেখে কিছু সময় নিজের আনন্দ এমন কিছুর মধ্যে খুঁজে নেবার প্রয়াস করুন যেটি শারীরিক, মানসিক ক্ষতির কারণ না হয়।
আমি আমার বসন্তকে জীবিত রেখেছি নিজেকে পরিপাটি রাখতে, আপনারা কে কিভাবে নিজেদের কথা ভাবছেন?








