একার সংসার কম বিচিত্র নয়!

in Incredible India13 hours ago

1000088761.jpg

আজকের লেখা, একজন একলা মানুষকে নিয়ে যারা কটাক্ষপাত করেন, যারা মনে করেন একলা থাকা, একলা চলা অতি সহজ তাদের উদ্দেশ্যে!

এতদিনে এই প্ল্যাটফর্মে অনেকেই জেনে গিয়েছেন আমি অনেক বছর ধরেই একলা চলছি!

আগামীতে স্থান পরিবর্তন করবার একটি নতুন উদ্যোগ নিয়েছি এবং তার কারণস্বরূপ কিছু কেনাকাটা আমাকে করতে হয়েছে, কারণ পরিস্থিতি, জায়গা পরিবর্তন করলে কিছু জরুরি জিনিষ সঙ্গে থাকা আবশ্যকীয়!

এরমধ্যে দৈনন্দিন চাহিদার উপকরণ থাকে প্রথম সারিতে!
'পেটে খেলে পিঠে সয়!' এই প্রবাদের হাত ধরেই যে সমস্ত উপকরণ যা কিছু এই দু দিন কিনেছি, কিছু অনলাইন আবার কিছু অফলাইন থেকে সেগুলো আজকের ছবিতে রইলো!

এই যে রইলো ঝোলা, চললো ভোলা! এই কথার মত করে কতজন মানুষ সব ছেড়ে বেরিয়ে পড়তে পারবেন? যারা কথায় কথায় সমালোচনায় যুক্ত হন একলা থাকা মানুষদের নিয়ে, তার বাড়িতে আসা লোকজন নিয়ে?
মহিলা, পুরুষ নির্বিশেষে আমার এই প্রশ্ন!

লড়াই করতে গেলে শারীরিক বল এর চাইতেও অনেক বেশি প্রয়োজন মানসিক বল!
সুখের বিছানা ছেড়ে, পছন্দের খাবার, সুরক্ষিত পরিসর ছেড়ে কতজন বেরিয়ে পড়তে পারবেন?
সমালোচনার পূর্বে নিজেদের এই প্রশ্ন করে দেখবেন!

আর যারা সঙ্গ দেবার অভিনয় করে, তারা আরো ভয়ঙ্কর!
কারণ, এরা সেই শত্রু যারা সামনে থেকে নয়, পিছন থেকে ছুরি মারতে অভ্যস্ত!

যাইহোক, এবার লেখা অগ্রসর করবার পূর্বে আপনাদের মাঝে তুলে ধরি কেনাকাটার তালিকা:-

1000088693.jpg

জিফি যেটি স্পেন্সর এর অনলাইন থেকে অর্ডার করবার সাইট!

সেখান থেকে যেসব জিনিষ অর্ডার করেছিলাম শনিবার, প্রথমে সেগুলো তুলে ধরলাম!
আচ্ছা, এর আগে একটি কথা না উল্লেখ করলেই নয়, সেটা হলো, একলা মানুষের সবটাই প্রয়োজন হয়, যেটি একটি পরিবারে থাকা মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য, পার্থক্য একটাই তাদের ক্ষেত্রে পরিমাণটা বেশি আর একলার ক্ষেত্রে পরিমাণটা কম, এই যা পার্থক্য!

  • চলুন এবার তুলে ধরি জিনিসের তালিকা সহ মূল্য!
দ্রব্য
ভারতীয় মূল্য
স্টিম মূল্য
1000088695.jpg১.চাল(১০কেজি)৯২৩ টাকা২১১.২৬
1000088701.jpg২.সরষের তেল (৫লিটার)৯৩৪টাকা২১৩.৭৭
1000088702.jpg৩. রাইস ব্রান তেল (১লিটার)১৬৫ টাকা৩৭.৭৭
1000088704.jpg৪.মুগডাল(৫০০গ্রাম)১২৯টাকা২৯.৫৩
1000088703.jpg৫.মসুরির ডাল (১ কেজি)১৯০ টাকা৪৩.৪৯
1000088698.jpg৬. বাটার (৫০০ গ্রাম)২৯৫টাকা৬৭.৫২
1000088705.jpg৭.রাজমা(৫০০ গ্রাম)৯৭ টাকা২২.২০
1000088706.jpg৮.কাবলি ছোলা(৫০০গ্রাম)৯৫টাকা২১.৭৪
1000088709.jpg৯. গরম মশলা(৫০ গ্রাম)১৬০ টাকা৩৬.৬২
1000088707.jpg১০. তারকা মশলা(৫০ গ্রাম)৩৮টাকা৮.৭০
সর্বমোট
৩,০২৬ টাকা৬৯২.৫৯

এখানেই শেষ এটা ভেবে ভুল করবেন না দয়া করে, তালিকা আর দীর্ঘ খানিকটা উপরে উল্লেখ করলাম, এরপর নিম্নে উল্লেখিত আর কিছু জিনিসের তালিকা!

দ্রব্য
ভারতীয় মূল্য
স্টিম মূল্য
1000088714.jpg১.টুথপেস্ট(৩০০ গ্রাম)১৮৮টাকা৪৩.০৩
1000088712.jpg২. ফ্লোর ক্লিনার(১ লিটার)২৪০টাকা৫৪.৯৩
1000088717.jpg৩.হ্যান্ড ওয়াশ(৬৭৫×২ মিলি লিটার)১৯৪ টাকা৪৪.৪০
1000088697.jpg৪. ধূপকাঠী (১৭০ গ্রাম)১২৫ টাকা২৮.৬১
1000088696.jpg৫. আরেকটি ধূপকাঠি(১প্যাকেট)৬০.৮০টাকা১৩.৯২
1000088718.jpg৬. ডিটারজেন্ট(১ কেজি)১৪২ টাকা৩২.৫০
1000088710.jpg৭.বাসন মাজার সাবান(৭০০ গ্রাম ×২)১৩৪টাকা৩০.৬৭
সর্বমোট
১,০৮৩.৮০ টাকা২৪৮.০৬

এখনো পর্যন্ত যে হিসেব দিয়েছি তাতে খরচ হয়েছে

৪,১০৯.৮০টাকা৯৪০.৬৫ স্টিম

এই পর্যন্ত লিখতে গিয়ে আমার অবস্থা খারাপ কারণ আজকে গিয়েছিলাম বাজারে, কয়েকটি জিনিষ কিনতে হয়েছিল, এরপর দেখলাম আকাশ কালো করে আসছে, তাই প্রায় দৌড়িতে দৌড়িতে ফিরতে হয়েছে, সঙ্গে ছাতা না থাকায়!

1000088760.jpg

(রবিবারের কেনাকাটা - যার মূল্য আর উল্লেখ করলাম না!)

আচ্ছা, শনিবারের পর রবিবারও কিছু জিনিষ কিনতে গিয়েছিল, তার ছবি দিলাম কিন্তু আর দামের তালিকা উল্লেখ করছি না!

কারণ, কারোর খরচে কারোর কিছুই যায় আসে না, তবে যে বার্তা আমি দিতে চেয়েছি, সেটা পৌঁছলেই যথেষ্ট!

মেরুদণ্ড সোজা রেখে বাঁচতে চাওয়া আর পারা দুটোর মধ্যে বিস্তর পার্থক্য!
তাই শুধু যারা যৌথ কিংবা নিউক্লিয়ার পরিবারে থাকেন তাদের ক্ষেত্রেই নয়, বিচিত্রতা রয়েছে একলা লড়াইয়ের মধ্যেও!

সহযোগী হাতগুলো যখন সময়ের সাথে অজুহাতে পরিবর্তিত হয়, সেই যন্ত্রণা ভাগ করে নেবার জন্য এই একলা মানুষদের একটাই জায়গা, সেটা ওই সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নয়!

অন্যের উপর নির্ভর করে বেঁচে দেখেছি, পরিবারের সাথে থেকেও দেখেছি, আপন দেখেছি, এমনকি পর দেখেছি, কিন্তু সবটা দেখে এবং তাদের সহচর্যে এটাই বুঝেছি, এই ধরায় এসেছি একলা, আর চলে যাবো একলা, তাই প্রত্যাশা কোনো মানুষের থেকে করাই বাঞ্ছনীয় নয়!

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...