মলিন বসন্তের আভা!

প্রকৃতিতে আজ বসন্তের রঙ
চারিদিকে তাই সাজ সাজ রব;
একলা বসে নির্জনতাকে করে সঙ্গী
আশেপাশে চেয়ে দেখি...
একলা আমি, শূন্য আমার সব!
নানা রঙে রঙিন আকাশ,
আবিরের রঙে মেতেছে বাতাস!
তারই মাঝে রক্তের গন্ধে;
অনেক দেশেই হচ্ছে সন্ধ্যে!
বন্দি ঘরের জানালার ফাঁকে
চোখ স্থির চেয়ে গগনের পানে,
মন শুধু একটাই কথা জানে;
হারিয়ে যাওয়া সম্পর্কের মধ্যে
হাতছানি দিয়ে যদি কেউ কাছে ডাকে!
ভালো না লাগার কথাগুলো
ভাগ করে নেওয়া..
শত কোলাহলের মাঝেও
মনের নিঃসঙ্গতা হওয়ায় মিশিয়ে যাওয়া!
এক টুকরো মেঘের কাঁধে ভর করে
যদি বার্তা পৌঁছয় না ফেরার দেশে;
হয়তো কেউ না কেউ হাজির হবে
চিনতে না পারা কোনো না কোনো বেশে!
প্রতীক্ষায় তাই চেয়ে থাকা
খোলা আকাশের পানে;
হয়তো প্রকৃতি আমার
অভ্যন্তরীণ ব্যথা জানে!

আজকে আমাদের পাড়ায় বেশ তোড়জোড় সহকারে দোলযাত্রা পালিত হচ্ছে।
ভালো লাগছে ছোট ছোট বাচ্চাদের নানা রঙে রাঙিয়ে যেতে দেখে।
তবে, অস্থির পৃথিবীর অনেক দেশ সহ অনেক দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি!
ঠিক যেমন অনেক মানুষের জীবনে রঙের প্রলেপ আজও অব্যাহত থাকলেও কিছু মানুষের জীবন সাদা কালো, সেখানে রঙের বিভিন্নতা নজরে পড়ে না।
জীবনকে উপভোগ করবার ইচ্ছে থাকলেও পিছনের বেদনা আবার কখনও কখনও পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও বাধ সাধে।
অনেকেই অনেক বিষয়কে উপেক্ষা করে এগিয়ে যায়, কারণ এটাই জীবন কিন্তু কিছু ক্ষেত্রে শুধুমাত্র নিজেরটুকু ভাবা, এই বিষয়টি স্বার্থপরতা লাগে!
সবসময় না হোক কিন্তু কিছু সময় এমন আসে যখন নিঃসঙ্গতা গিলে খেতে আসে!
খুব সত্যি বলতে কিছু মানুষ মুখরোচক গল্প শোনার মত অন্যের খবর সংগ্রহ করে, যায় ভবিষ্যতে সেগুলোকে কেবল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায়, পাশাপশি তার সাথে খানিক বাড়তি মশলা সহযোগে উচ্চ দরে অন্যের কাছে বিক্রি করা যায়।
কিছু বাড়ির বাইরে যেমন লেখা থাকে কুকুর হইতে সাবধান!
তেমনি, নিজের কাছে নিজেকে বলে রেখেছি মানুষ হইতে সাবধান!
এখন আস্তে আস্তে নিজেকে অনেকখানি গুটিয়ে নিয়েছি, আর সময়ের সাথে বাকিদের থেকেও নিজেকে আড়াল করে নেবো।

আপন কিংবা পর বলে কথা নয়, জীবনে কেউ থাকলে, তার কাছ থেকে একটা অলিখিত, অঘোষিত প্রত্যাশা তৈরি হয়েই যায়, নিজের অজান্তে!
আর এই প্রত্যাশা হলো, অবসাদের মুল কারন!
মনের সমস্ত অনুভূতিগুলোকে তাই চাপা দিয়ে রেখেছি, মনের মধ্যেই।
না ভাগ করতে পারার চাইতেও অধিক কষ্ট ভাগ করে নেওয়া অনুভূতির ব্যবসা হতে দেখা।
জীবন নিজের, তাই তার সমস্ত লড়াই সহ প্রতিবন্ধকতা একলা সামলানোই বুদ্ধিমানের পরিচয়।
অন্যের কাছে দ্রব্য হয়ে যাওয়ার চাইতে এই বেশ ভাল।


So I remain waiting,
Gazing at the open sky;
Perhaps nature
Will glimpse my splendor!
In my case, as I prepare for the walk I will take by the seaside at the beginning of the afternoon, I feel the need to replace “knows my inner pain” with “glimpses my splendor.”
Nature is liberating! Cheers :)
0.00 SBD,
6.96 STEEM,
6.96 SP
@blessedlife 🌷

Assalam-o-alaikum @sduttaskitchen. Your reflection on the contrast between the colors of spring and inner loneliness is deeply moving. It is true that expectations often lead to pain and sometimes solitude is the best way to protect one's peace. Your words about being cautious of people and the reality of social attitudes are very relatable. Thank you for sharing such a heartfelt and poetic post.
0.00 SBD,
0.00 STEEM,
13.83 SP
@blessedlife 🌷

Curated By @ heriadi