Healthy Gut! অন্ত্রকে সুস্থ্য রাখতে তৈরি করুন!

in Incredible India2 days ago

1000081563.jpg

আজকে আমরা যেভাবে ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েছি, এই চেহারাটা কিন্তু ভিন্ন ছিল, বিশেষ করে আমি যদি নিজের দেশের কথায় আসি তাহলে আয়ুর্বেদের ভূমিকা অনস্বীকার্য।

আমার শৈশবে বাবাকে দেখতাম, কাশির ওষুধ ঘরে তৈরি করতে, সকাল হলেই চিরতার রস, কিংবা কাশি হলে বাসক পাতার রস ইত্যাদি আমিও শৈশবে খেয়েছি।

সত্যি বলতে, খুব খুশি মনে খেয়েছি সেটা কিন্তু নয়, তবে পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন সেই ঘরোয়া চিকিৎসা আমার স্বাস্থ্যের ওপর বেশ প্রভাব ফেলেছে বলেই, আজও কিছু অভ্যেস ধরে রাখবার প্রয়াস করি নিত্য দিনের রুটিনে।

প্রত্যেকের দিনের শুরুটা হয়, চা কিংবা কফি দিয়ে, আমার ক্ষেত্রেও অন্যথা হয় না, কারণ দীর্ঘ বছর হলো, আমি গ্রিন টি খেয়ে চলেছি।

তবে, তার আগেও যেটা দিয়ে আমি দিন শুরু করি, সেই বিষয়টি উল্লেখ করতে হাজির হয়েছি।

এই ফাস্ট লাইফ স্টাইল এর যুগে, যেখানে অধিক সময় মানুষ ফাস্ট ফুডে অভ্যস্ত, দৈনন্দিন রুটিনে আমূল পরিবর্তন হয়েছে, রাত জাগা থেকে শুরু করে, স্ক্রীন টাইম বৃদ্ধি পেয়েছে অনেকগুণ, সেখানে এই অভ্যাসগুলো শরীর বেশিদিন মেনে নেয় না বলেই, নতুন নতুন রোগের আবির্ভাব ঘটছে!

আজকে, আমি যে ঘরোয়া উপায় আপনাদের মাঝে তুলে ধরছি, এটি হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় একটি অনবদ্য ভূমিকা পালন করে।

তাহলে আর দেরি না করে, দেখা যাক কি খেয়ে আমি নিজের অন্ত্রের স্বাস্থ্য প্রত্যহ রক্ষা করি:-

উপকরণ
পরিমাণ
1000081543.jpg
জিরে
৫০ গ্রাম
1000081544.jpg
মৌরি
৫০ গ্রাম
1000081573.jpg
জোয়ান
৫০ গ্রাম
1000085041.jpg
গোটা গোল মরিচ
১টেবিল চামচ
1000081545.jpg
কারিপাতা
আন্দাজ মতো

তৈরির পদ্ধতি:-

1000081548.jpg1000081549.jpg

1000081550.jpg

প্রথমে:-
একটি কড়াই উচ্চ তাপমাত্রায় বসিয়ে, কড়াই গরম হতে দিতে হবে।
এরপর, আঁচ কমিয়ে, প্রথমে জিরে, তারপর মৌরি এবং জোয়ান একে একে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একসাথে নাড়িয়ে নিতে হবে।

1000085042.jpg

1000081551.jpg1000081552.jpg

দ্বিতীয় পর্যায়ে:-
গোটা গোল মরিচ এবং ছাড়িয়ে পরিষ্কার করে রাখা কারিপাতা দিয়ে ততক্ষণ নাড়তে হবে একেবারে নিম্ন আঁচে যতক্ষণ কারিপাতা শুকিয়ে না যাচ্ছে।

1000081557.jpg1000081558.jpg

1000081560.jpg

তৃতীয় ধাপে:-
আঁচ বন্ধ করে সমস্ত উপকরণ ঠান্ডা হতে দিতে হবে, এবং ঠান্ডা হয়ে গেলে, মিক্সি মেশিনে আধ ভাঙ্গা করে গুঁড়িয়ে নিতে হবে সমস্ত উপকরণ।

1000085044.jpg

1000081567.jpg1000081568.jpg

1000085043.jpg

চতুর্থ ধাপে:-
একটি এয়ার টাইট কাচের বোতলে এই গুঁড়ো রেখে দিয়ে ব্যবহার করা যাবে অনেকদিন।

অবশেষে, এটি খাবার পদ্ধতি:-

1000081564.jpg

1000081565.jpg1000081566.jpg

রাত্রে এক চা চামচ গুঁড়ো এক্ কাপ জলে ভিজিয়ে রাখতে হবে সারারাত!

পরদিন সকালে জল সহ নিচে পড়ে থাকা গুঁড়ো ঈষদুষ্ণ গরম করে এক চিমটি বিটনুন সহযোগে সেবন করতে হবে।

অনেকে চাইলে সকালে ভিজিয়ে রাতে ঘুমোতে যাবার আগেই এটি সেবন করতে পারেন, উভয়ক্ষেত্রেই এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন ঘরোয়া উপায়ে স্বাস্থ্য রক্ষার নির্ভেজাল উপায় ও বটে।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

Curated By : @ memamun


 23 hours ago 

Much appreciated your support @memamun and @steemcurator06