মাতৃ দিবস- মাতৃহারা এক্ কন্যার অব্যক্ত যন্ত্রণা!

in Incredible Indiayesterday

1000006366.jpg

অসময়ে একলা ফেলে চিরতরে হারিয়ে গেলে না ফেরার দেশে!

আজকের দিনটি মাতৃ দিবস উপলক্ষে পালিত হয়, আজকের গোটা দিন আমার কেটেছে পুরোনো অনেক স্মৃতির পাতা উল্টে!

সত্যি বলতে একটা নির্দিষ্ট দিনকে ঘিরে একজন মাকে বোধহয় বর্ণনা করা কিংবা তার অবদানকে বিশ্লেষণ করা সম্ভব নয়!

আমার কাছে প্রতিটি দিন মাতৃ দিবস, একজন মায়ের ভূমিকা কখনোই একটি দিনে সীমাবদ্ধ থাকতে পারে না, আর তাই আমার জন্য অন্ততঃপক্ষে মাতৃ দিবস প্রতিটি দিন।

1000018501.jpg

আসলে, শৈশবে যেদিন মাকে হারিয়ে ফেলেছিলাম, ঠিক তারপরদিন থেকেই বুঝে গিয়েছিলাম, জীবনটা আমূল পাল্টে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই উপলব্ধি করেছিলাম, আর কোনোদিন এই ক্ষতি কোনো ভাবেই পূর্ণ করা সম্ভব নয়!

কিছু ক্ষতির যন্ত্রণা আমৃত্যু বয়ে বেড়াতে হয়, আজকের দিনটি অনেকের জন্য গৌরবের, গর্বের, আবার অনেকের জন্য আজকের দিনটি আবেগের!

আমার কাছে আজকের দিনটি কেবলমাত্র শূন্যতার! এ এক এমন শূন্যতা যা আমাকে জীবনের শেষদিন পর্যন্ত বয়ে বেড়াতে হবে।

1000006172.jpg

আজ আমার মা এবং বাবা উভয় মৃত্যুলোকে পাড়ি দিয়েছেন, এছাড়াও সময়ের সাথে হারিয়ে গেছে সত্যি এবং নির্ভেজাল সমস্ত সম্পর্ক!

তাই, আজকের দিনটি আমার কাছে এক অব্যক্ত কষ্টের আর ঠিক সেই কারণেই আজকে লিখব না ঠিক করেছিলাম, কিন্তু অনেকেই যারা আমার ব্যাক্তিগত জীবনের এই কালো দিক সম্পর্কে ওয়াকিবহল নন, এবং তাদের লেখায় আমায় আমন্ত্রণ জানিয়েছেন, তাদের উদ্দ্যেশে আজকের এই লেখা!

যদিও, আগের অনেক লেখায় বিষয়টি উল্লেখিত!
হয়তো, কোনো কারণে বিষয়টি তাদের নজর কাড়ে নি!

আসলে, ছবির প্রাচুর্যে লেখা এবং তার মধ্যে থাকা শব্দের মূল্যকে আমি প্রায়শঃই হারিয়ে যেতে দেখি, কিন্তু আমার কাছে বিষয়টি বিপরীত, তাই হয়তো আজ আমি এই প্ল্যাটফর্মে বেমানান, কিন্তু সকলের সাথে পা মেলাতে গিয়ে নিজের স্বত্তা বিসর্জন কিভাবে দেবো?

তাহলে তো আমার আমিকে হারিয়ে ফেলবো, তাই না?
আজকের গোটা দিন চশমার কাঁচ বারংবার মুছতে হয়েছে, ঝাপসা হয়ে যাবার কারণে!
এখনো যখন লেখাটি লিখছি বারংবার চোখ ঝাপসা হয়ে আসছে!

1000003822.jpg

অনেকেই আশ্বাস দিয়ে বলেন সময় অনেক কিছু ভুলিয়ে দেয়, সময়ের সাথে এগিয়ে যেতে হয়, কিন্তু সত্যি কি সেটা সম্ভব? যদি তাই হতো তাহলে আজও সেই হারিয়ে যাওয়া মুখগুলো প্রতিদিন চোখের সামনে ভেসে উঠতো কি?

আমি পারিনি ভিড়ে মিশে যেতে, তাই হয়তো শূন্যতা আজও তাড়া করে বেড়ায়, আমি নিজেকে বলতে পারিনি লেটস্ রিস্টার্ট!
জানিনা, আগামীতে পারবো কিনা, কারণ নিজে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাভীর দিকে তাকাই, তখন কিছু সম্পর্ক অন্তরালে আমার সাথে চলছে সেটা আজও অনুভব করতে পারি!

মায়ের সাথে সন্তানের নাড়ির টান, আমি যতদিন বেঁচে আছি এই সম্পর্কের অস্তিত্ব বজায় থাকবে।

যাদের জীবনে মা আছে, তারা সত্যি সৌভাগ্যের অধিকারী, তাই দিনশেষে নিজের ক্লান্তির পাশাপশি এই সম্পর্কের ক্লান্তিকে সম্মান জানাতে ভুলবেন না।

আজ মাতৃ দিবসে সকল মায়েদের আমার প্রণাম!🙏

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...
 6 hours ago (edited)

Much appreciated your support my dear friend @lirvic and @steemcurator05