Shampoo review! আমার ব্যবহৃত শ্যাম্পুর রিভিউ!

বর্তমান সময়ে মহিলা পুরুষ নির্বিশেষে শ্যাম্পু ব্যবহারে প্রচলন রয়েছে!
তবে, আমি যখন খুব ছোট তখন এত বেশি শ্যাম্পু বিশেষ করে পুরুষদের জন্য এক রকম আবার মহিলাদের জন্য ভিন্ন শ্যাম্পু একই বাড়িতে খুব কম ব্যবহার করা হতো।
সময়ের সাথে অনেক কিছু পরিবর্তিত সাথে আজকাল চুলে রঙের আধিক্য বৃদ্ধি পেয়েছে আগের চাইতে অনেক গুণ বেশি!
এই যেমন আমার কথায় ধুরুন আমি কিছুদিন আগের একটি লেখায় উল্লেখ করেছিলাম আমার চুলে হাইলাইট করার বিষয় নিয়ে।
অত্যাচার যখন এটি মাত্রায় বৃদ্ধি পায়, সাথে আবহাওয়ায় পলিউশন তখন খানিক বাড়তি দেখাশোনার প্রয়োজন পড়ে বৈ কি!
আমার এমনিতেই শৈশব থেকেই কিছু বিষয় নিয়ে পছন্দের ব্যাক্তিগত তালিকা আছে।
আমি যেমন ভাত খাবার সময় চালের গুণগত মান দেখে তবেই সেটি কিনে থাকি, তেমনি আমি যেহেতু হোম রেমেডি তে বিশ্বাস করি(আমার বাবার কাছে শেখা) তাই, আমার কোনো মেকআপ কিট আজ পর্যন্ত নেই।
আমি যেকোনো অনুষ্ঠানে গেলে ওই কাজল আর লিপস্টিক এই আমার মেকআপ।
আজ পর্জন্ত কেবলমাত্র একবার আমি মেকআপ করিয়েছি, কিন্তু আমার নিজেকে আয়নার সামনে দাড়িয়ে নিজেকে মেকি মনে হয়েছিল।
এরপর আসা যাক আমার শ্যাম্পুর বিষয়, যেটি নিয়ে আজকে রিভিউ দেবো বলে এখানে উপস্থিত হয়েছি।
যদিও শ্যাম্পু কেনা হয়েছে বৃস্পতিবার কিন্তু ব্যবহার না করে সঠিক রিভিউ দেওয়া অনুচিত তাই খানিক দেরি হয়ে গেলো।
আপনাদের মধ্যে যারা আমার লেখা খানিক পড়েন! তারা জানবেন আমি শুধু শ্যাম্পু নয়, বডি ওয়াশ, ফেস ওয়াশ সবটাই খুব দেখে ব্যবহার করি।
ঈশ্বরের আশীর্বাদে আমার স্কিন খুব উন্নত মানের এটি আমার জিনগত প্রাপ্তি।
কাজেই, আজ পর্যন্ত কোনদিন কোনো পিম্পল বা অন্য স্কিন জনিত সমস্যায় পড়তে হয় নি।
তবে, আমি ঠিক করেছি চুলের উপরে আর অত্যাচার করবো না।
আর তাই এই শ্যাম্পুটি কেনা।
আমার অন্য আরেকটি লেখায় আমি নিজের চুলের যত্ন সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো, আজকে কেবলমাত্র শ্যাম্পু নিয়ে আলোচনা করছি।
আমি যখন স্কুলে পড়তাম, তখন রিঠা ভেজানো জল দিয়ে শ্যাম্পু বানানো হতো এবং সেটা দিয়ে মা চুলে শ্যাম্পু করে দিতেন।
এখন মানুষের ধৈর্য্য এবং সময় কোনোটাই নেই, তাই বাজারে বিক্রিত দ্রব্যই ভরসা।
আমিও ব্যতিক্রমী নই, তবে খুঁতখুঁতে বটে।
তাই, আজকের এই শ্যাম্পু নিয়ে আমার রিসার্চ চলছে বিগত মাস তিনেক ধরে।
প্রথমে, আমাজনে গিয়ে ভালো করে পড়েছিলাম, কি কি উপাদান রয়েছে শ্যাম্পুর মধ্যে।
এরপর দাম দেখলাম, কারণ আমি কিছু জিনিষ কম দামি ব্যবহার করি না, আর শ্যাম্পু অবশ্যই তারমধ্যে অন্যতম।
এছাড়াও অনেক জিনিষ আছে, যেগুলো সম্পর্কে আমার কাছের মানুষজন বেশ ভালো জানে।
আমাজনে পরে আমি যে বিউটি স্যালন এ যাই সেখানের কর্ণধারের কাছে দেখলাম শ্যাম্পু এবং মাস্ক রাখা, তাকে জিজ্ঞাসা করে জানলাম এটি অত্যন্ত ভালো প্রোডাক্ট।
সমস্যা বাঁধলো অন্য জায়গায়, আমাজনে এই শ্যাম্পু এবং মাস্ক এর ছোট সাইজ রয়েছে, কিন্তু বড় সাইজ কেবলমাত্র পার্লারে দেখেছি।
আচ্ছা, এই শ্যাম্পুর তিন রকমের ভার্সন রয়েছে, ভিন্ন ভিন্ন চুলের টেক্সচার অনুযায়ী।
আমি আমার প্রয়োজনীয় শ্যাম্পু এবং মাস্ক এর বড়টা কিনবো ঠিক করলাম।
এবার, আপনাদের প্রথমে ছোট শ্যাম্পুর দাম জানাই। আমাজনে আমার কার্টের স্ক্রিনশট দিলাম দামের বিষয়টির সত্যতা যাচাই করণের জন্য।

আমাজনে দেখলাম ৩০০ এমএল শ্যাম্পুর দাম, ভারতীয় মূল্যে ৭৫০ টাকা, আর স্টিম মূল্য হলো, ১৪০.০৩ স্টিম! | ![]() |
|---|---|
![]() | ২৫০ এমএল মাস্কের ভারতীয় দর হলো, ৯৭৫ টাকা, যার স্টিম মূল্য হলো ১৮২.০৪ স্টিম! |
বিষয়টি কেনো উল্লেখ করলাম পরবর্তী লেখায় তুলে ধরছি।
উপরিউক্ত দাম অনুযায়ী ১.৫ লিটার শ্যাম্পুর দাম দাড়ায় ভারতীয় মূল্যে ৩,৭৫০ টাকা এবং স্টিম মূল্য হলো ৭০০.১৪ স্টিম(শুধু শ্যাম্পুর দাম)
ঠিক তেমনি আমাজন দর অনুযায়ী হেয়ার মাস্কের দাম প্রতি ১০ গ্রামের দাম ৩৯০ টাকা ভারতীয় মূল্যে এবং স্টিম মূল্য দাড়ায় ৭২.৮১ স্টিম(প্রতি ১০ গ্রাম হেয়ার মাস্ক)!
![]() | আমি যে মাস্ক কিনেছি সেটির ৪৯০ গ্রামের প্রিন্ট প্রাইস হচ্ছে ১,৫৯০ টাকা(ভারতীয় মুল্যে), যার স্টিম মূল্য হলো ২৯৬.৮৬ স্টিম! |
|---|
এবার মাথায় এলো আমার মাসতুতো দাদার কথা, কারণ শ্যাম্পুর গায়ে লেখাই আছে এগুলো রিটেইল বিক্রি হয়না, কাজেই আমার দাদার যেহেতু পার্লার আছে, দাদাকেই জানালাম শ্যাম্পু এবং মাস্কের কথা।
যেহেতু, ঈদে দাদা ব্যস্ত থাকে( কাপড়ের ব্যবসার কারণে) তাই আমাকে ছবি পাঠিয়ে রাখতে বলেছিল।
সঙ্গে জানিয়েছিল ঈদের পরেই এগুলো এনে দিতে পারবে।
আমি সঙ্গে যাবো বলেছিলাম অবশ্য তবে, আমাকে আর কষ্ট করায় নি!
বৃহস্পতিবার শ্যাম্পু এবং মাস্ক দুটোই এনে দিয়েছে। যার কোয়েন্টিটি উল্লেখিত।
এবার প্রথমে জানাই বড় শ্যাম্পু এবং মাস্ক কিনে আর্থিক দিক থেকে কতখানি সাশ্রয় হয়েছে।
যে দাম আমি দাদাকে দিয়েছি, শ্যাম্পু এবং মাস্ক এর জন্য।👇
- ফাইনাল দাম(ডিসকাউন্ট ধরে):-
![]() শ্যাম্পু (১৫০০ এমএল) ২০০০ টাকা (ভারতীয় মুল্যে) | ৩৭৩.৪১ স্টিম |
|---|---|
![]() হেয়ার মাস্ক (৪৯০ গ্রাম)১,৩৫০ টাকা(ভারতীয় মুল্যে) | ২৫২.০৫ স্টিম |
সর্বমোট খরচ ৩,৩৫০ টাকা(ভারতীয় মুল্যে) | ৬২৫.৪৬ স্টিম |
যদি অনলাইন থেকে সময় পরিমাণ শ্যাম্পু এবং মাস্ক কিনতাম তাহলে আমার উভয় জিনিসেব জন্য যে দাম দিতে হতো আশাকরি সেটি আপনাদের কাছে পরিষ্কার?
কতখানি দামের ব্যবধান বিষয়টি বোঝাতে উভয় ক্ষেত্রের দাম উল্লেখ করেছি।
| ৩,৭৫০-২,০০০=১,৭৫০ টাকা(ভারতীয় মূল্যে শুধু শ্যাম্পুতে সেভ হয়েছে | ৩২৬.৭৩ স্টিম সেভ! |
|---|---|
| ১,৫৬০-১,৩৫০=২১০ টাকা(মাস্ক এর সেভ করা ভারতীয় মূল্য) | ৩৯.২১ স্টিম |
সর্বমোট সাশ্রয় (১,৯৬০ ভারতীয় টাকা) | ২৪৯.২১ স্টিম! |
- সুবিধাসমূহ:-
- একদিকে একা ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন চলে যাবে যে পরিমাণ শ্যাম্পু এবং মাস্ক এনেছি!
- আর্থিক তথা শ্রমের সাশ্রয় হয়েছে, যদি খারাপ হতো দোকানে বলার সুযোগ রয়েছে এবং তৎক্ষণাৎ সমস্যার সমাধান হয়ে যেতো!
- অনলাইনে এত বড় শ্যাম্পু তথা মাস্ক পেতাম না, সাথে কোনো রিটেইলার এর কাছেও
এরপর, আরেকটি বিষয় জানিয়ে রাখি, শ্যাম্পু ব্যবহারে কিন্তু একটি বিশেষ পদ্ধতি আছে!
যদি কেউ জানতে ইচ্ছুক থাকেন কমেন্ট করে জানাবেন।
পরিশেষে গুণগত মানের কথায় আসা যাক!
আমি প্রথমবার ব্যবহার করেই বুঝে গিয়েছি কেনো এত দাম নিচ্ছে কোম্পানি।
- একটাও চুল শ্যাম্পু করবার পরে ওঠেনি
- একদম স্যালন এর মতই রেজাল্ট!
- শ্যাম্পুর টেক্সচার খুবই স্মুথ, সাথে অসাধারণ গন্ধ যেটি এখনো আমার চুলে বিদ্যমান, যদিও দু'দিন হয়ে গেছে আমি শ্যাম্পু করেছি!
- যারা প্রতিনিয়ত চুলে কালার করেন এবং চুলের রঙ নিয়ে এক্সপেরিমেন্ট করেন, তাদের জন্য এটি খুবই ভালো শ্যাম্পু (ব্যাক্তিগত অভিমত)!
- শ্যাম্পু করবার দু দিন বাদেও আমার চুল শিল্কি এবং সফট রয়েছে!
আচ্ছা, যাদের ফ্রিজি হেয়ার, কিংবা পাতলা চুলের যত্ন নিতে চান এই কোম্পানির বিভিন্ন শ্যাম্পু সম্পর্কে অনলাইন থেকে দেখে নিতে পারেন।
আমি এই কোম্পানির হেয়ার সেরাম আগে থেকেই ব্যবহার করছি কাজেই সব মিলিয়ে আমি এই প্রোডাক্টের রিভিউ হিসেবে একে সবদিক থেকেই ১০/১০ দেবো।












