আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৭


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তুমি না থাকলে জীবনটা থমকে যায়,
তোমার স্মৃতিতেই হৃদয়ে স্বপ্ন সাজায়।
তোমার ছোঁয়াতে আমার সকাল হাসে,
তুমি না বললে কথা মুহূর্তগুলো ফাঁকা লাগে।

লেখক

@ah-agim

লেখকের অনুভূতি:

প্রিয় মানুষ ছাড়া জীবনের মুহূর্ত গুলো ছন্নছাড়া মনে হয়। প্রিয় মানুষ ছাড়া জীবনে কিছুই ভালো লাগে না। প্রিয় মানুষ পাশে থাকবে জীবনের রঙিন স্বপ্নগুলো আকাশে উড়ে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

তুমি না থাকলে জীবনটা থমকে যায়
তোমার স্মৃতিতেই হৃদয়ে স্বপ্ন সাজায়।
তোমার ছোঁয়াতে আমার সকাল হাসে
তুমি না বললে কথা মুহূর্তগুলো ফাঁকা লাগে।
তোমার চোখে দেখি জীবনের আলো
তুমি ছাড়া পথ যেন অন্ধকার কালো।
তোমার হাসিতে খুঁজে পাই স্বর্গের ছোঁয়া,
তুমি না থাকলে আমি শুধু শূন্যতা বোঝা।

 last year 

তুমি না থাকলে রঙ হারায় আকাশ,
তোমার উপস্থিতিতে জ্বলে আলো নিঃশ্বাস।
তোমার হাসিতে ঝরে সুখের সুর,
তুমি ছাড়া পৃথিবী লাগে শূন্য দূর।

তোমার কণ্ঠে ভোরের পাখি গান গায়,
তুমি চোখ মেললেই জীবন পথ খুঁজে পায়।
তোমার ছায়ায় আমি পাই শান্তির ঘ্রাণ,
তুমি আমার প্রাণের প্রতিটি স্পন্দনের টান।

 last year 

তোমার চোখের তারা রাতকে করে জ্যোৎস্নাময়,
তুমি ছুঁলেই হৃদয় আমার রঙে রঙে ভরে যায়।
তোমার নামে ডেকে ওঠে প্রতিটি নিশ্বাস,
তুমি ছাড়া আমার বুকে নেই কোনো বিশ্বাস।

তোমার ঠোঁটে খুঁজে পাই ভালোবাসার গান,
তুমি কাছে এলে থেমে যায় সময়ের টান।
তুমি-ই আমার স্বপ্ন, তুমি-ই আমার প্রাণ,
তোমার ছায়াতেই বাঁধা আমার জীবনের মান।


 last year 

অসাধারণ লিখেছেন ভাই।

 last year 

আমার নিঃশ্বাসে আমার বিশ্বাসে
যদি তুমি থেকে থাকো
তবে জীবনের রং বদলে গেল,
আমার স্বপ্ন আমার আশায়
যদি তুমি থাকো
তবে জীবনে আসবে না
কোন দূর আশা,
তবে ভালোবাসার প্রতিদানে
ভালবাসা মেলে,
মুহূর্তগুলো নতুন করে সাজে।

 last year 

তোমার অনুপস্থিতি যেন অচেনা আঁধার,
তোমার স্মৃতিতে জ্বলে হৃদয়ের আগুনের আলোবার।
চোখের ভাষায় খুঁজে ফিরি তোমার প্রতিচ্ছবি,
তুমি ছাড়া জীবনটা যেন মরুভূমির নদী।

তোমার হাসি ভরে দেয় আমার নীরবতা,
তোমার নামেই বেজে ওঠে হৃদয়ের ব্যাকুলতা।
তুমি আছো বলেই পৃথিবী লাগে রঙিন,
তুমি না থাকলে ভেঙে যায় সব স্বপ্নের সংগীন।

 last year 

তোমার অভাবে জীবনটা বাকরুদ্ধ,
তোমার স্মৃতিগুলো আজ প্রতিবন্ধী।
তোমার হাসিতে আমার ক্লান্তি মুছে,
তোমার মিষ্টি ভাষায় আমার ক্ষুধা মিটে।

 last year 

তুমি না থাকলে জীবনটা থমকে যায়,
তোমার স্মৃতিতেই হৃদয়ে স্বপ্ন সাজায়।
তোমার ছোঁয়াতে আমার সকাল হাসে,
তুমি না বললে কথা মুহূর্তগুলো ফাঁকা লাগে।

নিশি রাতেও তোমার আলো খুঁজে পাই,
তোমার ছায়ায় আমার মন ভাসতে থাকে।
হৃদয়ের কোণে লুকানো ভালোবাসা খোঁজে,
তুমি ছাড়া জীবন যেন শূন্যতার মাঝে ডুবে থাকে।

 last year 

পড়ে মুগ্ধ হয়ে গেলাম কবিতাটি । দারুন লিখেছেন ভাই।

 last year 

অণু কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 last year 

তুমি না থাকলে জীবন ফাঁকা লাগে।
তোমার কথা, তোমার স্মৃতি
সবকিছু আমাকে বাঁচার শক্তি দেয়।
তুমি থাকলেই দিনটা সুন্দর হয়,
না থাকলে সবকিছু থেমে যায়।

Posted using SteemX

 last year 

তুমি না এলে আকাশটি ফিসফিস করে,
চাঁদ লুকিয়ে থাকে নীরবতার ঘরে।
তোমার হাসিতে জেগে ওঠে দিন,
তুমি না থাকলে কথা হারায় প্রতিটি ক্ষণক্ষণ।

 last year 

তুমি না এলে রঙিন
হয় না ভোরর সকাল।
তোমার আলোয় পথ খুঁজে পায় স্বপ্নের
মন জুড়ানো ঘোর।

তোমার হাসিতে সুর তোলে
আমার হৃদয়ভরা গান,
তুমি না ছুঁলেই থেমে যায়
আমার মনের স্বপ্নের সম্মান।