এবিবি ফান প্রশ্ন - ৫৫১ || কখন মনে লাড্ডু ফোটে।


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কখন মনে লাড্ডু ফোটে।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

"যখন কারেন্ট যায় আর ওয়াই-ফাই থাকে!"

 last year 

এই বিষয়টা সত্যি অনেক ভালো লাগে।

 last year 

যখন কেউ বলে
তোমার তো বয়সই বোঝা যায় না।

 last year 

বন্ধু যখন বলে তুই পাতলা হইছিস রে ভাই
তখনই মনে লাড্ডু ফোটে।

 last year 

যখন বাসে সিট না পেয়ে ভাবছি দাঁড়িয়ে যেতে হবে, ঠিক তখন দেখি জানালার পাশে খালি সিট,মনে যেন এক ডজন লাড্ডু একসাথে ফোটে! 😄

 last year 

না চাওয়াতেই যখন দুর্লভ জিনিস পাওয়া যায় ঠিক তার আনন্দেই তখন মনে লাড্ডু ফোটে।

 last year 

যখন মনের মতো করে নিজের জীবন কে স্বাধীন ভাবে পরিচালনা করতে পারি তখন মনে হয় মনে লাড্ডু ফোটে। কিন্তু আমার তো জীবনে তা কখনও ফোটেনি।

 last year 

যখন প্রেমিকা বলে তোমার গাল কত কিউট একটা কামড় দিই তখন মনে লাড্ডু ফোটে আর পরে জানা যায় সে দাঁতে ব্রেস দিয়ে শান দিতেছে
তখন মনে লাড্ডু না, পুরো বিস্ফোরক ফোটে😆

 last year 

কখন মনে লাড্ডু ফোটে।

যখন হাজব্যান্ড বলে শপিং করে দেবে, তখনই তো মনে লাড্ডু ফুটে 🫣😜😃।

 last year 

যখন দেখি বরের পকেট ফাঁকা তখন মনে লাড্ডু ফোটে আর বারবার বলতে ইচ্ছে করে এবার বোঝো কেমন মজা। 😆

 last year 

এ কেমন কথা আপু! তাহলে কি ভাইয়ের পকেট ফাকাঁ দেখতে আপনার ভালো লাগে 🤔

 last year 

পকেট যত বেশি ফাঁকা থাকবে চাপার জোর তত কম থাকবে। 😆

 last year 

না জানা কোন কাজ যখন আমি শিখে নিতে পারি, তখন ই মূলত মনে লাড্ডু ফোটে।মনে হয়,হে আমি পেরেছি।