এবিবি ফান প্রশ্ন-৬৯৮ | যদি মানুষ ঘুমের সময় স্বপ্ন ডাউনলোড করতে পারত?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রশ্ন: যদি মানুষ ঘুমের সময় স্বপ্ন ডাউনলোড করতে পারত?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

অভিমত: তখন কেউ বলত ভাই, কালকে ফ্রি WiFi ছিল, দারুণ স্বপ্ন দেখলাম!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

ঘুমের মধ্যে যদি স্বপ্ন ডাউনলোড হত তাহলে মানুষের ভয়ংকর স্বপ্নগুলো ডাউনলোড হয়ে যেত। তখন ওইখান থেকে মানুষ কিন্তু শিক্ষা নিতে পারতো।

 2 months ago 

তা ঠিক বলেছেন।

 2 months ago 

তাহলে সবাই চিন্তা করতো,স্বপ্নগুলি ডাউনলোড করে কোথায় রাখবে ? নিজের মাথায়,ল্যাপটপ নাকি ফোনের মধ্যে।একে তো সংসারের চাপ---,তার উপরে বউয়ের ঝাড়---, আর এইবার স্বপ্নের মার----।☺️☺️

 2 months ago 

যদি মানুষ ঘুমের সময় স্বপ্ন ডাউনলোড করতে পারত?

তাহলে প্রত্যেকে বলত আজ রাতে ভুল স্বপ্ন ডাউনলোড হয়ে গেছে, সেটিংস ঠিক করতে হবে

 2 months ago 

হাহাহা, সঠিক সেটিং করতে হবে।

 2 months ago 

প্রশ্ন: যদি মানুষ ঘুমের সময় স্বপ্ন ডাউনলোড করতে পারত?
সুন্দর সুন্দর এবং আনন্দময় স্বপ্নগুলোই তাহলে সবাই ডাউনলোড করে সুন্দর করে সেটিং করে রেখে দিত। আর ভয়ঙ্করগুলো
এডিট করে সুন্দর করে সাজিয়ে সেটাও প্রচার করত।কারণ পৃথিবীতে সবাই সুন্দর ও ভালো জিনিসই আশা করে।

 2 months ago 

ডাউনলোড করে হার্ডডিস্ক এ জমা রাখবো। পরে বাচাই করে কাজে লাগাবো।

 2 months ago 

যদি মানুষ ঘুমের সময় স্বপ্ন ডাউনলোড করতে পারত?

তাহলে মানুষ সকালে উঠে বলতো ওয়াইফাই স্লো ছিলো, তাই স্বপ্নটা ফুল এইচডি তে ডাউনলোড করতে পারলাম না 😂😂। তাই এখন মজা করে দেখতে পারছি না 🤣🤣।

 2 months ago 

ভাই, আজ আর পড়াশোনা ঢুকছে না, মাথা ফুল। কালকে কিছু স্বপ্ন ডিলিট করবো।

 2 months ago 

ভাই, আজ আর পড়াশোনা ঢুকছে না, মাথা ফুল। কালকে কিছু স্বপ্ন ডিলিট করবো।