এবিবি ফান প্রশ্ন- ৪১৫ || $Puss যদি ১$ হয় আপনি তখন কি করবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

$Puss যদি ১$ হয় আপনি তখন কি করবেন?

প্রশ্নকারীঃ

@razuan12

প্রশ্নকারীর অভিমতঃ

আমি তো সবাইকে ফ্রি ফ্রি পুশ দিব।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

$Puss যদি ১$ হয় আপনি তখন কি করবেন?

এমন হলে আমি আমার মহল্লার সবাইকে দাওয়াত দিবো ১ মাসের জন্য। বলবো পুরো ১ মাস আপনারা সবাই আমার বাসায় দাওয়াত খাবেন। আর সবাই দাওয়াত খেতে অবশ্যই খালি হাতে আসবেন 😂😂। যদি কিছু নিয়ে আসেন,তাহলে কিন্তু খাবার পাবেন না🤣🤣।

 2 years ago 

$puss যদি এক ডলার হয় তাহলে চারটা বিয়ে করে ফেলবো😜 কথা দিলাম দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হাহাহা।

 2 years ago 

পুশ যদি $১ হয়, তবুও পুশ আরও হোল্ড করবো আমি! কারণ আমি বিশ্বাস করি, পুশ আরোও অনেক অনেক এগিয়ে যাবে। তাই $১ এর খুশিতে আত্মহারা হয়ে পুশ সেল দিবো না আমি মোটেও 😎😎

 2 years ago 

জি আপু, পুশ $১ কেন আরো বেশি হবে কারণ আমরা পুশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি।

 2 years ago 

একদিন আমার মাতৃদেবী বলেছিলেন, কিছু করে আমার হাতে দশ হাজার টাকা ধরাস, তবে জানব কিছু পেরেছিস।
যদিও আগে চাকরি করেছি কিছুদিন, টিউশন পড়াতাম বাচ্চাদের, তখন মা কে দিয়েছি।
.
.
তাও পুসের দাম এক ডলারের সমান হলে কিছু মানুষকে কিছু উত্তর দেবার আছে। সেইগুলি দেব।

 2 years ago 

আগে চিমটি দিয়ে দেখব স্বপ্ন দেখতেছি কিনা,তারপর যদি সত্যই হয় তবে সরাসরি বাবা মা কে গার্লফ্রেন্ড এর বাড়ি পাঠিয়ে দেব।

 2 years ago 

বাহ, দারুন আইডিয়া 😄😄।

 2 years ago 

$Puss যদি ১$ হয় তখন আমি অতি লোভে তাঁতী নষ্ট না করে দ্রুত বিক্রি করে ফেলবো।তারপর বাকিটা ইতিহাস......হি হি।☺️☺️

 2 years ago 

$Puss যদি ১$ হয় আপনি তখন কি করবেন?

এরকম হলে তো আমি আমার সেই স্বপ্নগুলো পূরণ করবো, যেগুলো সব সময় আমি দেখি। গরিব মানুষদের কে যথার্থ চেষ্টা করবো সাহায্য করার জন্য। আর সব সময় সেই মানুষগুলোর পাশে থাকবো।

 2 years ago 

আমার অনেক দিনের একটি শখ আছে কিন্তু সেটা পূরন করিতে গেলে অনেক টাকার প্রয়োজন তবে পুশ এর দাম ১ ডলার হলে সেটা সম্ভব। আমি একটি মাদ্রাসা করিতে চাই যেখানে সব সময় কোরআন পড়া হবে আর আমাদের সকলের জন্য অনেক দু’আ করা হবে।

 2 years ago 

প্রথমে ভাবব আসলেই এইটা কি সত্যি না স্বপ্ন!
তারপর একটা চিমটি কেটে সিউর হবো,যে সত্যি।তারপর পুশ কয়েন কিছু সেল দিয়ে ব্যাংক একাউন্টে কিছু টাকা রেখে দিব আর নিজের কিছু ইচ্ছা পূরণ করব। আর বাকিটা রেখে দিব আগামীতে দাম বাড়ার জন্য।🥰

 2 years ago 

$puss যদি এক ডলার হয় তাহলে চারটা বিয়ে করে ফেলবো😜 কথা দিলাম দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হাহাহা।

 2 years ago 

আচ্ছা আচ্ছা আমি মনে রাখবো ইনশাআল্লাহ। তবে আমাদেরকে বিয়ের দাওয়াত দিয়েন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73971.06
ETH 2323.75
USDT 1.00
SBD 0.52