You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || বিদ্রোহী হৃদয় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 years ago

আমরা প্রতিনিয়ত জীবনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি পরিশ্রম করছি কিন্তু এই পরিশ্রমের মাঝে যদি ভালোবাসা না থাকে কাজের প্রতি আগ্রহ না জমে তাহলে সেখানে সফলতা আসে না। ভালোবাসা এবং আবেগ অনুভূতি মিশে যখন আমরা কোনো কিছু করতে চাই তখনই সেটি বেশি তৃপ্তিদায়ক হয়ে ওঠে। আমাকে যদি বলা হয় পৃথিবীর সবথেকে দামি ভয়ঙ্কর অস্ত্র কোনটি যা পুরো পৃথিবী কে নিস্তব্ধ করে দিতে পারে আমি এক বাক্যে বলব ভালোবাসা ভালোবাসা এমন একটি শব্দ এমন একটি অস্ত্র যা পুরো পৃথিবী কে শান্ত করে দিতে পারে ফুটন্ত অনল কে ঠান্ডা করে দিতে পারে। ভালোবাসার সেই অমোঘ অস্ত্র ও অব্যর্থ অস্ত্র যা আমাদের সবারই থাকা উচিত। তবে আপনার আবেগের কবিতা গুলো বরাবর আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আপনার অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন যা বেশ মুগ্ধকর। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.059
BTC 69465.22
ETH 2115.87
USDT 1.00
SBD 0.53