You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৩

in আমার বাংলা ব্লগ • last year

নির্জন রাতের ঝিরঝির হাওয়ায়
তোমার স্মৃতি ভেসে আসে।
চোখের পাতায় রঙ্গিন স্বপ্ন হয়ে
নীরব চোখে ভাষা বাঁধে।

জোৎস্নার আলোতে তোমার ছবি
হৃদয় জুড়ে প্রশান্তি বয়ে যায়।
তোমার নামে প্রতিটি শ্বাসে
ভালোবাসার গল্প গাঁথা রয়।