আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৩


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

কল্পনার সীমানায় তোমার ছবি
দিবানিশি জাগ্রত রাখে,
ভালোবাসার আখ্যানে তোমার বুলি
অনুরাগে ডুবিয়ে রাখে।

লেখক

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসা আর কল্পনা দুটোই একই সূত্রে গাঁথা, একটা আরেকটা ছাড়া একদমই অচল।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

অবিরত স্বপ্নে তুমি মোরে
আলো-ছায়ার খেলা দেখাও,
হৃদয়ের গভীরে নিঃশব্দে এসে
তোমার ছোঁয়াতে প্রাণ জাগাও।
নির্জন রাতে চাঁদের পাশে
তোমার মুখখানি খুঁজি,
ভালোবেসে বাঁচার তরে
তোমায় নিয়েই স্বপ্ন রুঁজি।

 last year 

হেটে যাওয়া সেই পথধারে,
রয়ে গেছে পদচিহ্ন তোমার।
ফুলের গন্ধে তুমি জেগে থাকো,
পাখির গানে বাজো বারবার।

ছায়া হয়ে ফিরে আসো রাতে,
জোনাকির আলোয় আঁকা চিঠিতে।
হারিয়ে গেলেও হৃদয় জানে,
তুমি ছাড়া নেই আর কিছুর মানে।

 last year 

কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 last year 

কল্পনার ক্যানভাস জুড়ে
তোমার মুখখানি আঁকি।
চোখে জমে নীল স্বপ্ন,
হৃদয়ে বাজে বাউলের বাঁশি।

ভালোবাসা আসে নিঃশব্দ পায়ে,
তোমার স্মৃতি নিয়ে চুপচাপ।
একটা হাসি, একটা কথা,
চিরকাল ধরে রাখে ছাপ।

তুমি নেই, তবু আছো,
প্রতিটি অনুভবে মিশে।
ভালোবাসা আর কল্পনা,
চিরদিন একসাথে হাঁটে হেঁসে।

 last year 

কল্পনার চৌকুঠুরিতে তোমার প্রতিচ্ছবি
দিবারাত্রি সজীবতার উৎফুল্ল হাসি,
ভালোবাসার গল্পকথায় তোমার ভাষা
সংসক্তির মোহনায় সব আশা,
জনশ্রুতির কোলাহলে এই মন
ডুবন্ত প্রেমের প্রলোভন।।

 last year 

নির্জন রাতের ঝিরঝির হাওয়ায়
তোমার স্মৃতি ভেসে আসে।
চোখের পাতায় রঙ্গিন স্বপ্ন হয়ে
নীরব চোখে ভাষা বাঁধে।

জোৎস্নার আলোতে তোমার ছবি
হৃদয় জুড়ে প্রশান্তি বয়ে যায়।
তোমার নামে প্রতিটি শ্বাসে
ভালোবাসার গল্প গাঁথা রয়।

 last year 

তোমার হাসি ঝরে আলো,
আঁধারে জ্বালে প্রেমের দীপ,
তুমি যেন অনন্ত ছায়া,
থাকো মনের গহীনে চুপ।

 last year 

রাতের পর দিনের আলো
লাগে যেমন ভালো,
প্রিয় ছাড়া জীবনে
নেই কেউ ভালো,
তুমি আছো বলে
স্বপ্নগুলো বাসা বাঁধে,
তুমি নাই কিছু নাই
জীবনটা বিরহ বিচ্ছিন্নতায় ।

 last year 

তোমার নামেই শুরু হয় প্রভাতের গান,
প্রতিটি শব্দে জড়িয়ে থাকে চির-অভিমান।
তবুও হৃদয়ে তুমি অমলিন ছবি,
ভালোবাসা বোনে প্রতীক্ষার রবি।

 last year 

তোমার নামে আকাশ রাঙাই,
চাঁদিনী রাতে স্বপ্ন গাঁথি,
হৃদয়ের গহীনে লুকিয়ে রাখি,
তোমার ছোঁয়ায় প্রাণে ব্যথা।

তুমি যে আমার চিরন্তন গান,
প্রতিটি শব্দে তোমারই ছবি,
বাতাসে ভাসে তোমার সুবাস,
আর চোখে জমে তোমারই রবি।

 last year 

চেনা গন্ধে তুমিই উঁকি দাও
প্রতিটি সন্ধ্যায়,
ভালোবাসা নীরব থাকে,
তবু চোখে বর্ণনায়।

তোমার স্মৃতিতে মাখা
প্রতিটি মুহূর্ত,
ভালোবাসার মুকুরে জাগে
নরম-নিস্তব্ধ সুর।