ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। বন্য ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে বন্য ফুল গুলো অযত্নে অবহেলা যেখানে সেখানে বড় হয়। যত্ন ছাড়া হলেও এ ফুলগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও এই বন্যফুল আকার অনেক ছোট। তবে গ্রাম অঞ্চলের রাস্তার পাশে জমির পাশে এই বন্যফুল গুলো দেখা যায়। আর গাছের মধ্যে কিন্তু এই ফুল গুলো অনেক ফোটে। ছোট ছোট গাছের মধ্যে ছোট ছোট ফুল দেখতেও চমৎকার লাগে। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বন্য ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20260222_081523.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে গ্রামের রাস্তার ফটোগ্রাফি। গ্রামের রাস্তাগুলো কিন্তু চিকন আর দুই পাশে কিন্তু ঘাস এবং গাছ থাকে। আর এই রোড গুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। কারণ গ্রামের রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। যদিও এখন সব জায়গাতে গণ বসতি দেখা যায়। তারপরও গ্রামের রাস্তাগুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনের এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20260222_081530.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে কাঁচা মরিচের ফটোগ্রাফি। কাঁচা মরিচ চিনে না এমন মানুষ নেই বললেই চলে। কাঁচা মরিচ এমন একটি জিনিস যেকোনো রান্নার কাজে এবং কিছু খেতে এগুলোর প্রয়োজন হয়। যদিও রমজান কাঁচা কাঁচা মরিচের দাম কিন্তু অনেক। তবে গ্রাম অঞ্চলে কিন্তু কাঁচা মরিচ দেখা যায় অনেক। অনেক অনেক জায়গা থেকে কিন্তু আবার কাঁচামরিচ সংগ্রহ করে বিক্রি করে। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে এক লোক কাঁচামরিচ বিক্রি করার জন্য আসলো। আর কাঁচা মরিচ গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আমি কিছু কাঁচামরিচ ওইখান থেকে কিনেছিলাম।তখন আমি এই কাঁচামরিচ এর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে কাঁচামরিচের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20260222_183054.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 66007.22
ETH 1908.82
USDT 1.00
SBD 0.37