ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আম পাতার ফটোগ্রাফি। আম পাতা গুলো যখন কচি হয় তখন দেখতে কিন্তু একরকম থাকে। আর পাতাগুলোর যখন একটু বয়স হয় তখন পাতার রং অন্যরকম হয়। আবার কচি এ পাতাগুলো অনেকে মেখে খায়। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই আম পাতার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আম পাতার ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আম পাতার ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

20240620_113332.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। বর্তমান সময়ে কোন অনুষ্ঠানে গেলে গাঁদা ফুল বেশি দেখা যায়। তবে এই ফুলের ঘ্রাণ এবং ফুলের পাপড়ি কিন্তু অসাধারণ। আর গাঁদা ফুল গাছগুলো যখন বড় হয় ফুল ফুটে দেখতো কিন্তু অসাধারণ লাগে। তবে ফুলের উপর প্রজাপতি বসার কারণে দেখতে বেশ ভালো লাগলো। কিছুদিন আগে নাসারী বাগান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20241207_133325.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে পছন্দের একটি ফুল। আর ফুলের নাম হচ্ছে গাজানিয়া ফুল। তবে ফুল গুলোর পাপড়ি কিন্তু বড় বড়। তবে এই ফুলগুলো পার্কে গেলে কমবেশি দেখা যায়। আবার নার্সারি বাগানে গেল এই ফুল গুলো দেখা যায়। আর কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি পার্ক থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।

IMG_20240218_133207.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.053
BTC 70247.49
ETH 2056.21
USDT 1.00
SBD 0.49