ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে সবচেয়ে ফুলের ফটোগ্রাফি। আর এই সবজি ফুলের নাম হচ্ছে মুলা ফুল। এই ফুল গুলো ছোট হলেও সাদা এ কারণে দেখতে বেশ ভালো লাগে। আর শীতকাল আসলে মুলা সবজি অনেকে চাষ করে। আর গাছগুলো যখন একটু বড় হয় তখন কিন্তু গাছের মধ্যে ফুল ফুটে। নিজের সবজি বাগান থেকে আমি এই মুলা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে মুলা ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে স্টক ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফুলের নাম আমার সঠিক জানা নেই। তবে এই ফুলগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। ছোট হলেও ফুলগুলো সৌন্দর্য কিন্তু অসাধারণ। ছোট ছোট গাছের মধ্যে যখন ফুল ফুটে দেখতে চমৎকার লাগে। কিছুদিন আগে আমি একটি ভ্যান গাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে রাস্তার ফটোগ্রাফি। গ্রামাঞ্চলে রাস্তাগুলো কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ রাস্তাগুলো যেমন চমৎকার লাগে তেমনি রাস্তার দুই পাশে গাছগুলো বেশ ভালো লাগে। এ কারণে প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে চমৎকার লাগে। কিছুদিন আগে বাজার থেকে আসার সময় আমি এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই রাস্তার ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।







Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟